Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধোনির ছক্কার মেলার ভিডিও পোস্ট চেন্নাই সুপার কিংসের, বিধ্বংসী মেজাজে মঈনও

মহেন্দ্র সিং ধোনি ফের চেনা মেজাজেই। গত বছরই প্রথম আইপিএলের প্লে অফে জায়গা করে নিতে পারেনি চেন্নাই সুপার কিংস। এ বছর ফের দলকে সাফল্যের সরণিতে নিয়ে আসতে সামনে থেকেই নেতৃত্ব দিতে চান ধোনি।

ধোনির ছক্কার মেলার ভিডিও পোস্ট চেন্নাই সুপার কিংসের, বিধ্বংসী মেজাজে মঈনও

(ছবি- ইনস্টাগ্রাম)

গত আইপিএলের পর আর মাঠে নামেননি। তবে আইপিএলে চেনা ছন্দে ফিরতে অনুশীলনে খামতি রাখেননি মাহি। অনেক আগে চেন্নাই পৌঁছে গিয়েছিলেন। সেখানে অনুশীলনের পর মুম্বই পৌঁছেও অনুশীলনে নিমগ্ন প্রাক্তন ভারত অধিনায়ক। নেটেও ভালোই সময় কাটাচ্ছেন। তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছে চেনা ছন্দেই রয়েছেন। ধোনি মানেই ছক্কা। স্পিনার, পেসারদের মাঝেমধ্যেই ওড়াচ্ছেন সীমানার বাইরে, অবলীলায়। অধিনায়কের সেই মারমুখী ব্যাটিংয়ের কোলাজের ভিডিও এদিন ইনস্টাগ্রামে পোস্ট করেছে সিএসকে। ক্যাপশনে লেখা হয়েছে, থালা পরাক ফুললি লোডেড!

ধোনির ছক্কার মেলার ভিডিও পোস্ট চেন্নাই সুপার কিংসের

(ছবি- ইনস্টাগ্রাম)

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন ধোনিই। ২০৪টি ম্যাচে তাঁর ছক্কার সংখ্যা ২১৬। আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড অবশ্য ক্রিস গেইলের দখলেই। ক্যারিবিয়ান তারকা আইপিএলে ৩৪৯টি ছক্কা হাঁকিয়েছেন।

আজ আবার মহেন্দ্র সিং ধোনির একদিনের আন্তর্জাতিকে প্রথম শতরানের ১৬ বছর পূর্তি। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে তিনে নেমে ১২৩ বলে ১৪৮ রান করেছিলেন ধোনি। ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও চারটি ছক্কা দিয়ে। সৌরভের বিচক্ষণ সিদ্ধান্তে একদিনের আন্তর্জাতিক তথা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান এসেছিল ধোনির ব্যাট থেকে। ভারত ৯ উইকেটে ৩৫৬ রান করেছিল। ম্যাচ জেতে ৫৮ রানে। সেই ইনিংসকে এদিন কুর্নিশ জানিয়েছে আইসিসি।

চেন্নাই সুপার কিংস এবার নিয়েছেন মঈন আলিকে। ইংল্যান্ডের এই অলরাউন্ডারও বড় শট নিতে পারেন। ছন্দে থাকা মঈনও ঝড় তুলেছেন নেটে। যে ছবি আত্মবিশ্বাস বাড়িয়েছে চেন্নাই সুপার কিংস শিবিরের। মঈন, কৃষ্ণাপ্পা গৌতমকে নিলাম থেকে নেওয়ার পাশাপাশি রাজস্থান রয়্যালস থেকে রবিন উথাপ্পাকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। দলের ভারসাম্য দেখে ভালো ফলের বিষয়ে নিশ্চিত সহকারী কোচ মাইক হাসি। গোটা দল এখন জোরকদমে অনুশীলন সারছে মুম্বইয়ে।

চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ: ১০ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ১৬ এপ্রিল- পঞ্জাব কিংস, ১৯ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ২১ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স, ২৫ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বিকেল সাড়ে ৩টে), ২৮ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ১ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ৫ মে- রাজস্থান রয়্যালস,৭ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ৯ মে- পঞ্জাব কিংস (বিকেল সাড়ে ৩টে), ১২ মে- কলকাতা নাইট রাইডার্স, ১৬ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ২১ মে- দিল্লি ক্যাপিটালস, ২৩ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+