আইপিএলে মুখোমুখি যুযুধান মুম্বই-চেন্নাই, আজ কোন কোন ক্রিকেটারের কদর বেশি?

আইপিএলে মুখোমুখি যুযুধান মুম্বই-চেন্নাই, আজ কোন কোন ক্রিকেটারের কদর বেশি?

চলতি আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংস আজ ফের মাঠে নামতে চলেছে। এমএস ধোনি শিবিরের প্রতিপক্ষ চিরশত্রু মুম্বই ইন্ডিয়ান্স। যে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই আশা ক্রিকেট প্রেমীদের। তার আগে চিনে নেওয়া যাক সেই ক্রিকেটারদের, যারা দুই দলের মোকাবিলায় সবচেয়ে বেশি রান করেছেন ও সর্বাধিক উইকেট নিয়েছেন। কী বলছে পরিসংখ্যান।

চেন্নাইয়ের জার্সিতে মুম্বইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান

চেন্নাইয়ের জার্সিতে মুম্বইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান

আইপিএলে চেন্নাই সুপার কিংসের সাম্প্রতিক সদস্য হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন সুরেশ রায়না। রোহিত শর্মা শিবিরের বিরুদ্ধে ৭৩০ রান করেছেন বাঁ-হাতি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমএস ধোনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬৪৩ রান করেছেন।

মুম্বইয়ের জার্সিতে সিএসকে-র বিরুদ্ধে সবচেয়ে বেশি রান

মুম্বইয়ের জার্সিতে সিএসকে-র বিরুদ্ধে সবচেয়ে বেশি রান

মুম্বই ইন্ডিয়ান্সের সাম্প্রতিক সদস্য হিসেবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা। সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে ৬৫৮ রান করেছেন হিটম্যান। দুই দলের লড়াইয়ে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা।

চেন্নাইয়ের জার্সিতে মুম্বইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

চেন্নাইয়ের জার্সিতে মুম্বইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

চেন্নাই সুপার কিংসের সাম্প্রতিক সদস্য হিসেবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সর্বাধিক উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। রোহিত শর্মা নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে মোট ১৭টি উইকেট নিয়েছেন জাড্ডু। আজকের ম্যাচেও সিএসকে শিবিরের প্রধান গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন জাদেজা।

মুম্বইয়ের জার্সিতে চেন্নাইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

মুম্বইয়ের জার্সিতে চেন্নাইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

মুম্বই ইন্ডিয়ান্সের সাম্প্রতিক সদস্য হিসেবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অল রাউন্ডার কাইরন পোলার্ড। এমএস ধোনি শিবিরের বিরুদ্ধে মোট ১৩টি উইকেট নেওয়া ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক আজও মুম্বইয়ের অন্যতম ভরসা হতে চলেছেন। তাঁর দিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+