আইপিএল ২০২০ : কেকেআর বনাম সিএসকে, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০ : কেকেআর বনাম সিএসকে, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছতে অবশিষ্ট দুটি ম্যাচ জিততেই হবে কেকেআর-কে। তারই অন্যতম চেন্নাই সুপার কিংসের সঙ্গে ইয়ন মর্গ্যানদের লড়াই কাঁটায় কাঁটায় হবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। তার আগে দুই দলের শক্তি ও দুর্বলতা মেপে নেওয়া যাক। ম্যাচের প্রেক্ষাপট, স্থান এবং সময়ও জেনে নেওয়া যাক।

কেকেআরের শক্তি ও দুর্বলতা

কেকেআরের শক্তি ও দুর্বলতা

শক্তি : শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান কেকেআরের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। স্পিনার সুনীল নারিনও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বোলিং বিভাগে প্যাট কামিন্স, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তীর ওপর ভরসা শাহরুখ খান শিবিরের।

দুর্বলতা : ওপেনিং কম্বিনেশন এবং ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নীরিক্ষার জেরে দলের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে কেকেআরের। একই সঙ্গে ধারাবাহিকতার অভাব এবং বিদেশি ক্রিকেটারদের হতশ্রী পারফরম্যান্সে ডুবতে হচ্ছে শাহরুখ খান শিবিরকে।

সিএসকে-র শক্তি ও দুর্বলতা

সিএসকে-র শক্তি ও দুর্বলতা

শক্তি : ফর্মে না থাকা অধিনায়ক এমএস ধোনি সিএসকে-র ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। দলে রয়েছেন ফ্যাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, আম্বাতি রায়ডুর মতো ব্যাটসম্যানরা। বোলিং বিভাগকে ভরসা জোগাচ্ছেন দীপক চাহার, শার্দুল ঠাকুরের মতো ক্রিকেটাররা।

দুর্বলতা : ছন্দে নেই এমএস ধোনি। একই সঙ্গে সুরেশ রায়না, হরভজন সিং ও ডোয়েন ব্র্যাভোর অনুপস্থিতি সিএসকে-র কাজ অনেক কঠিন করে দিয়েছে।

ম্যাচের প্রেক্ষাপট

ম্যাচের প্রেক্ষাপট

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আগের ম্যাচ হেরে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নেমে গিয়েছে কেকেআর। শেষ চারে পৌঁছতে বৃহস্পতিবারের ম্যাচ জেতা ছাড়া নাইটদের সামনে আর কোনও রাস্তা নেই। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের কাছে এ লড়াইতে হার-জিত সমান। প্লে-অফে ওঠার আশা শেষ হওয়ায় এই ম্যাচ এমএস ধোনিদের কাছে সম্মানরক্ষার হতে চলেছে।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সিএসকে-র মুখোমুখি হতে চলেছে কেকেআর। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+