আইপিএল ২০২০ : দিল্লি বনাম রাজস্থান, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান, সময়

আইপিএল ২০২০ : দিল্লি বনাম রাজস্থান, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান, সময়

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। তার আগে দুই দলের শক্তি ও দুর্বলতা মেপে নেওয়া যাক। কোথায় এবং কখন হবে ম্যাচ, তাও জেনে নেওয়া যাক।

দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা

দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা

শক্তি : দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার পৃথ্বী শ, অধিনায়ক শ্রেয়স আইয়ার, উইকেটরক্ষক ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের প্রধান শক্তি। অন্যদিকে মার্কাস স্টোইনিসের মতো ব্যাটসম্যানও রানের ঝড় তুলবেন বলে আশা। দিল্লির বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়া কাগিসো রাবাডা এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। দলে রবিচন্দ্রণ অশ্বিনের মতো অভিজ্ঞ বোলারও রয়েছেন।

দুর্বলতা : চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন স্পিনার অমিত মিশ্র ও ফাস্ট বোলার ইশান্ত শর্মা।

রাজস্থান রয়্যালসের শক্তি ও দুর্বলতা

রাজস্থান রয়্যালসের শক্তি ও দুর্বলতা

শক্তি : জোস বাটলার, স্টিভ স্মিথ এবং সঞ্জু স্যামসন সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপ রাজস্থান রয়্যালসের প্রধান শক্তি। দলে রয়েছেন জোফ্রা আর্চার এবং শ্রেয়স গোপালের মতো পোড় খাওয়া বোলাররাও।

দুর্বলতা : ইংল্যান্ড অল-রাউন্ডার বেন স্টোকসের অনুপস্থিতি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও রাজস্থান রয়্যালসের কাছে নেতিবাচক হতে পারে। ক্রিকেটারদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবও দলের অন্যতম দুর্বলতা।

ম্যাচের প্রেক্ষাপট

ম্যাচের প্রেক্ষাপট

গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে দিল্লি ক্যাপিটালস। ফলে জেতার মানসিকতা নিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবেন শ্রেয়স আইয়াররা। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে জয় হাসিল করা রাজস্থান রয়্যালস বুধবার বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে ম্যাচ। ডিজনি-হটস্টারে ম্যাচে লাইভ স্ট্রিমিং দেখবেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+