আইপিএল ২০২০-এর প্রথম কোয়ালিফায়ারে কোন কোন ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে মুম্বই ও দিল্লি

আইপিএল ২০২০-এর প্রথম কোয়ালিফায়ারে কোন কোন ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে মুম্বই ও দিল্লি

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২০-এর প্লে-অফ। প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা এখন থেকেই বলা যায়। ম্যাচে ব্যাট ও বলের তীব্র মোকাবিলা দেখার জন্য বসে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। তারই প্রেক্ষিতে চলতি আইপিএলে মু্ম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সেরা পারফরম্যান্স করা ক্রিকেটারদের চিনে নেওয়া যাক।

সর্বাধিক রান সংগ্রাহক

সর্বাধিক রান সংগ্রাহক

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএল ২০২০-তে সবচেয়ে বেশি রান করেছেন শিখর ধাওয়ান। ১৪ ম্যাচ খেলে গব্বরের ব্যাট থেকে এসেছে ৫২৫ রান। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৪ ম্যাচ খেলে ৪৪৩ রান করেছেন কুইন্টন ডি কক।

সর্বাধিক উইকেট সংগ্রাহক

সর্বাধিক উইকেট সংগ্রাহক

আইপিএল ২০২০-তে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। ১৪ ম্যাচ খেলে ২৫ উইকেট নিয়েছেন প্রোটিয়া ফাস্ট বোলার। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সবচেয়ে বেশি ২৩ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। ১৩টি ম্যাচ খেলেছেন বুমবুম।

এক ম্যাচে সবচেয়ে বেশি রান

এক ম্যাচে সবচেয়ে বেশি রান

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএল ২০২০-এর এক ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন শিখর ধাওয়ান। ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন গব্বর। টুর্নামেন্টে দুটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ ৯৯ রান করেছেন ইশান কিষাণ।

এক ম্যাচের সেরা স্পেল

এক ম্যাচের সেরা স্পেল

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এক ম্যাচে সেরা বোলিং করেছেন ট্রেন্ট বোল্ট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন কিউয়ি ফাস্ট বোলার। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আরসিবি-র বিরুদ্ধে ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+