আইপিএল ২০২০ : চার মেরে বিরাট-রায়নাকে ছুঁয়ে এলিট ক্লাবে হিটম্যান রোহিত

আইপিএল ২০২০ : চার মেরে বিরাট-রায়নাকে ছুঁলেন রোহিত, গড়লেন অনন্য রেকর্ড

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে অনন্য নজির গড়লেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলি, সুরেশ রায়নাকে ছুঁয়ে তৃতীয় ভারতীয় হিসেবে এলিট ক্লাবে প্রবেশ করলেন হিটম্যান। ইনিংসের প্রথম বলে মহম্মদ শামিকে চার মেরে এই নজির গড়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। কোন নতুন নজিরের মালিক হলেন রোহিত শর্মা, তা জেনে নেওয়া যাক।

আইপিএলে ৫ হাজার রান রোহিতের

আইপিএলে ৫ হাজার রান রোহিতের

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে আইপিএলে পাঁচ হাজার রান থেকে ২ ধাপ দূরে ছিলেন রোহিত শর্মা। ইনিংসের প্রথম বলেই সেই নজির ছুঁলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। কিংস ইলেভেন পাঞ্জাবের ফাস্ট বোলার মহম্মদ শামিকে চার মেরে এলিট ক্লাবে প্রবেশ করেন হিটম্যান।

শীর্ষ আসনে বিরাট কোহলি

শীর্ষ আসনে বিরাট কোহলি

আইপিএলে ১৮০টি ম্যাচ খেলে ৫৪৩০ রান করেছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। এখনও পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক। আইপিএলে পাঁচটি শতরানও রয়েছে বিরাটের।

দ্বিতীয় স্থানে সুরেশ রায়না

দ্বিতীয় স্থানে সুরেশ রায়না

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। আইপিএলে ১৯৩টি ম্যাচ খেলে ৫৩৬৮ রান করেছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। আইপিএলের পাঁচ হাজার ক্লাবের দ্বিতীয় সদস্য রায়না। যিনি এবার করোনা ভাইরাসের আতঙ্কে টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

২০০-এর বেশি ছক্কা

২০০-এর বেশি ছক্কা

আইপিএলে ২০o-এর বেশি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। তালিকায় হিটম্যানের আগে রয়েছেন এমএস ধোনি (২০৯টি ছয়), এবি ডিভিলিয়ার্স (২১৫টি ছয়) ও ক্রিস গেইল (৩২৬টি ছয়)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+