আইপিএল ২০২০ : ব্যর্থ ধোনি শিবিরকে চাঙা করতে বিশেষ বার্তা জাদেজার, ভাইরাল পোস্ট

আইপিএল ২০২০ : ব্যর্থ ধোনি শিবিরকে চাঙা করতে বিশেষ বার্তা জাদেজার, ভাইরাল পোস্ট

পরপর ম্যাচ হেরে আইপিএল ২০২০ থেকে ছিটকে যেতে বসেছে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে টিকে থাকতে হলে একাধারে অবশিষ্ট সবকটি ম্যাচ জিততে হবে এবং অন্যদিকে অন্যান্য দলের পারফরম্যান্সের দিকেও তাকিয়ে থাকতে হবে এমএস ধোনি শিবিরকে। তার আগে সতীর্থদের উদ্দেশে বিশেষ বার্তা লিখলেন সিএসকে-র অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা।

জাদেজার বার্তা

জাদেজার বার্তা

সোশ্যাল মিডিয়ায় সতীর্থদের উদ্দেশে বিশেষ অনুপ্রেরণামূলক বার্তা লিখলেন সিএসকে-র অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। মুষ্ঠিবদ্ধ হাতের ছবি পোস্ট করে জাড্ডু লিখেছেন, 'উই ক্যান উইন, উই মাস্ট উইন, উই উইল উইন'। পোস্টটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পয়েন্ট সিএসকে-র স্থান

পয়েন্ট সিএসকে-র স্থান

১০ ম্যাচ ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার সর্বশেষ অর্থাৎ অষ্টম স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়েছে এমএস ধোনি শিবিরকে।

প্লে-অফে খেলার সম্ভাবনা

প্লে-অফে খেলার সম্ভাবনা

চলতি আইপিএলে আরও চারটি ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস। প্লে-অফে পৌঁছতে একদিকে অবশিষ্ট সবকটি ম্যাচ জিততে হবে এবং অন্যদিকে অন্যান্য দলের পারফরম্যান্সের দিকেও তাকিয়ে থাকতে হবে এমএস ধোনি শিবিরকে।

পরের ম্যাচে প্রতিপক্ষ কারা

পরের ম্যাচে প্রতিপক্ষ কারা

আগামীকাল অর্থাৎ শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে সিএসকে। শারজা স্টেডিয়ামের এই ম্যাচ হাড্ডাহাড্ডি হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+