আইপিএলে ফের মুখোমুখি মুম্বই ও হায়দরাবাদ, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএলে ফের মুখোমুখি মুম্বই ও হায়দরাবাদ, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছতে হলে সানরাইজার্স হায়দরাবাদকে অবশিষ্ট একটি ম্যাচ জিততেই হবে। যদিও কাজটা কঠিন। কারণ এই ম্যাচে ডেভিড ওয়ার্নারদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। তবে দুই দলের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা এখনই বলে দেওয়া যায়। তারই প্রেক্ষিতে মুম্বই ও হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ

চোটের কারণে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও হয়তো মাঠে নামতে পারবেন না মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। দলে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া।

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, নাথান কুল্টার-নাইল, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ধবল কুলকার্নি।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ

আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল সানরাইজার্স। একই দল নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও খেলতে পারেন ডেভিড ওয়ার্নাররা।

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, জেসন হোল্ডার, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, রশিদ খান, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, টি নটরাজন।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

শারজা ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। শিশিরের কারণে পিচ এবং আউট ফিল্ড মন্থর হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে। রাতের দিকে বল গ্রিপ করতেও সমস্যার পড়তে পারেন বোলাররা।

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

মঙ্গলবার শারজায় রাতের দিকে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে আপেক্ষির আর্দ্রতাও কম থাকবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+