আইপিএল ২০২০ : ৩ সুপার ওভারে রোমহর্ষক জয় কেকেআর ও পাঞ্জাবের, পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে
আইপিএল ২০২০ : ৩ সুপার ওভারে রোমহর্ষক জয় কেকেআর ও পাঞ্জাবের, পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে
আইপিএলের ইতিহাসে এই প্রথম এক দিনে দুই ম্যাচে তিনটি সুপার ওভার দেখল ক্রিকেট বিশ্ব। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সে নিরিখে করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ৩০ দিন কেটে যাওয়া টুর্নামেন্টের পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

প্রথম চার দল
৩০ দিন পর আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। ৯ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পুঁজি শ্রেয়স আইয়ারদের। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে হেরে যাওয়ার পর ৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কেকেআর।

শেষ চার দল
কেকেআরের কাছে হেরে গিয়েও ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। সপ্তম স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট সংগ্রহ করেছেন এমএস ধোনিরা। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়েও কেবল রান রেটের বিচারে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস।

রানের লড়াইয়ে এগিয়ে কে
আইপিএলে কমলা টুপির লড়াইয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন কেএল রাহুল। ব্যাট হাতে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে ওঠা কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক টুর্নামেন্ট এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে ৫২৫ রান করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মায়াঙ্ক আগরওয়াল সমপরিমাণ ম্যাচ খেলে ৩৯৩ রান করেছেন।

উইকেটের লড়াইয়ে এগিয়ে কে
৯ ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়ে আইপিএল ২০২০-তে কমলা টুপির লড়াইয়ে এগিয়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালস তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ ৯ ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications