কামিন্স থেকে নারিন-রাসেল, সুপার ফ্লপ বিদেশিরা, তরুণদের কাঁধে চেপে প্রথম ৪ হবে তো কেকেআরের?

কামিন্স থেকে নারিন-রাসেল, সুপার ফ্লপ বিদেশিরা, তরুণদের কাঁধে চেপে প্রথম ৪ হবে তো কেকেআরের?

জুটিতে লুটি! দিল্লির রাবাদা-নর্কিয়া জুটি থেকে মুম্বইয়ের বোল্ট-প্যাটিনসন, বিদেশি জুটিদের কাঁধে চেপে দিল্লি-মুম্বই ফ্র্যাঞ্চাইজিরা এখন আইপিএল ২০২০-র পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে ঘোরাফেরা করেছে। সেখানে নাইট রাইডার্সে চূড়ান্ত ব্যর্থ বিদেশি তারকারা। কেকেআরে বিদেশিদের ব্যর্থতার তালিকায় ক্রমেই দীর্ঘ হচ্ছে,তবে আশার আলো তরুণ ব্রিগেড। যারপর টুর্নামেন্টের মাঝপথে এসে তরুণ তুর্কিদের কাঁধে চেপে এভাবে কেকেআর প্রথম চারে থাকতে পারবে কিনা, প্রশ্ন উঠছেই?

ফ্লপ শো প্যাট কামিন্সের, জলে গেল ১৫. ৫ কোটি!

ফ্লপ শো প্যাট কামিন্সের, জলে গেল ১৫. ৫ কোটি!

১৫. ৫ কোটিতে প্যাট কামিন্সকে কিনে চমক দিয়েছিল কেকেআর। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে এসে এখনও কামিন্স জ্বলে উঠতে পারেননি। টি-২০ ক্রিকেট ম্যাচ বার করার জন্য প্রতি বলেই ব্যাটসম্যানদের মানসিকতা বুঝে বোলিং প্রয়োজন। অভিজ্ঞ কামিন্স সেটা একেবারেই করতে ব্যর্থ। তাই হাতে গোনা ম্যাচ বাদ দিয়ে অজি ক্রিকেটার প্রচুর রান দিয়েছেন।

কামিন্সের উইকেট সংখ্যায় চমকে যাবেন!

কামিন্সের উইকেট সংখ্যায় চমকে যাবেন!

আইপিএল ২০২০ তে ৭ ম্যাচ খেলে কামিন্সের ঝুলিতে মাত্র ২ উইকেট। আইপিএলে কোনও বোলারের পিছনে টাকা খরচের অর্থ তিনি উইকেট দেবেন। দিল্লিতে যে কাজটা রাবাদা-নর্কিয়ারা নিয়মিত করছেন, মুম্বইয়ে করছেন বোল্ট-প্যাটিনসন। সেখানে মাত্র ২ উইকেট, নারিনের বোলিং খারাপে তাঁকে বসানোর কথা ভাবা হলে কামিন্সকে ম্যানেজমেন্ট কেন বসাবেন না প্রশ্ন কিন্তু উঠছেই।

বল হাতে ২২২ রান খরচ!

বল হাতে ২২২ রান খরচ!

আইপিএলে এবছর বল হাতে কামিন্স ২২২ রান খরচ করেছেন। অর্থাৎ গড়ে ১১১ রান খরচে ১ টি উইকেট পেয়েছেন। আইপিএলে ১৩ তম মরসুম শুরুর আগে সব মিলিয়ে কামিন্সের ঝুলিতে ছিল ১৭টি উইকেট। কেন তাঁর পিছনে ১৫.৫ কোটি খরচ তা এখনও রহস্য!

ব্যর্থ নারিন-রাসেল

ব্যর্থ নারিন-রাসেল

নাইটদের দুই ক্যারিবিয়ান জুটি এবছর তাঁদের পুরনো ছন্দে নেই। যেকারণে কেকেআরকে ম্যাচ বাড় করতে সমস্যায় পড়তে হচ্ছে। ব্যাট ব্যর্থ হওয়ার পর নারিন চেন্নাই ও পাঞ্জাব ম্যাচ উইকেট নিয়ে দলকে জয়ের রাস্তায়ে নিয়ে যান। কিন্তু ধারাবাহিক নন আর পেসার রাসেল থেকে ব্যাটসম্যান রাসেল কবে জ্বলে উঠতে পারবেন উত্তর নেই।

রাসেলের ব্যাটিং ব্যর্থতা

রাসেলের ব্যাটিং ব্যর্থতা

ব্যাট হাতে গত বছর ১৪ ম্যাচে রাসেল ৫১০ রান করেছিলেন। সেখানেই এবছর ৭ ম্যাচে মাত্র ৭১। গড় ১১ রান করে। লিগের মাঝপথেও দলের তারকা বিদেশিরা নিজেদের গুছিয়ে নিতে না পারলে আর কবে নাইট রাইডার্সে গতি আসবে কে জানে।

তুলনায় দেশীয় তরুণ তুর্কিকাই ত্রাতা

তুলনায় দেশীয় তরুণ তুর্কিকাই ত্রাতা

নামের পাশে কোটি টাকার ট্যাগ নেই তবে রান রয়েছে। তিনি নাইট রাইডার্সের তরুণ তুর্কি শুভমান গিল। আইপিএল ৭ ম্যাচে ২টি হাফ সেঞ্চুরি। দুই ক্ষেত্রে তাঁর ব্যাটে ভর করে ম্যাচ জিতেছে কেকেআর। সেই সঙ্গে ওপেনিংয়ে নিয়মিত রান করছেন। ৭ ম্যাচ খেলে নামের পাশে ২৫৪ রান।

বল হাতে সফল তরুণ ক্রিকেটার

বল হাতে সফল তরুণ ক্রিকেটার

এবছর নারিনের বলে ঝাঁঝ না থাকলেও বরুণ চক্রবর্তীর বোলিংয়ে রয়েছে। ৬ ম্যাচ খেলে বরুণ ৫টি উইকেট নিয়েছেন। অ্যাভারেজ ৩৫.৮০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+