আইপিএল ২০২০ : মুম্বই বনাম চেন্নাইয়ের জেতা-হারার রেকর্ড, ম্যাচ সংক্রান্ত তথ্য জেনে নেওয়া যাক

আইপিএল ২০২০ : মুম্বই বনাম চেন্নাইয়ের জেতা-হারার রেকর্ড, ম্যাচ সংক্রান্ত তথ্য জেনে নেওয়া যাক

আগামী রবিবার অর্থাৎ ১৯ তারিখ আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ২০১৯ আইপিএলের ফাইনাল ঠিক যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই টুর্নামেন্টের এবারের অভিযান শুরু হবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের মুখোমুখি পরিসংখ্যান। কখন, কোথায় ম্যাচ হবে, তাও দেখে নেওয়া যাক এক নজরে।

মুম্বই বনাম চেন্নাই

মুম্বই বনাম চেন্নাই

এখন পর্যন্ত আইপিএলে ২৮ বার মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ১৭ বার জিতেছে এমআই। ১১ বার জিতেছে সিএসকে। তার মধ্যে ২০১৯ সালের আইপিএলের হাড্ডাহাড্ডি ফাইনাল অন্তর্ভূক্ত রয়েছে।

আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে এগিয়ে কে

আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে এগিয়ে কে

করোনা ভাইরাসের ভয়ে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সুরেশ রায়না। টুর্নামেন্ট খেলছেন না ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংও। উল্টোদিকে শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা ছাড়া কার্যত সম্পূর্ণ দল নিয়েই মাঠে নামতে চলা মুম্বই ইন্ডিয়ান্স যে আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে ধারেভারে অনেকটাই এগিয়ে, তা চোখ বন্ধ করে বলা যায়।

কোন মাঠে এবং কখন ম্যাচ

কোন মাঠে এবং কখন ম্যাচ

আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।

কোথায় দেখা যাবে খেলা

কোথায় দেখা যাবে খেলা

করোনা ভাইরাসের জেরে দর্শকশূন্য স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচ। ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে। ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে ডিজনি + হটস্টারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+