আইপিএল ২০২০: মুম্বই বনাম আরসিবি, এই বোলারের বিরুদ্ধে পরিসংখ্যান ভালো না ডিভিলিয়ার্সের

আইপিএল ২০২০: মুম্বই বনাম আরসিবি, এই বোলারের বিরুদ্ধে পরিসংখ্যান ভালো না ডিভিলিয়ার্সের

শুরু হয়ে গেল মহারণ। দুবাইয়ে আজ আইপিএল ২০২০-র হাইভোল্টেজ ম্যাচ। সোমবারের ব্লকবাস্টার ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স বনাম বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ডুয়েল। ম্যাচে টস জিতে এদিন শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত। বিরাট কোহলির আরসিবিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাল মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএল ২০২০: মুম্বই বনাম আরসিবি, এই বোলারের বিরুদ্ধে পরিসংখ্যান ভালো না ডিভিলিয়ার্সের

শুরুতে ব্যাটিংয়ের ক্ষেত্রে আরসিবির দলের হয়ে চার নম্বরে ব্যাটিং করতে আসবেন এ বি ডিভিলিয়ার্স। চলতি বছরে এবিডি দুই ম্যাচে এখনও পর্যন্ত ৫১ ও ২৮ রান হাঁকিয়েছেন। এদিন মুম্বইয়ের স্পিনার ক্রুণাল পান্ডিয়ার বিরুদ্ধে খেলবেন এবিডি। আইপিএলে এখনও পর্যন্ত ক্রুণালের বিরুদ্ধে ৬ ইনিংসে ৪ বার আউট হয়েছেন এবিডি। ফলে এই পরিসংখ্যান বলে দিচ্ছে, এদিন মুম্বইয়ের বাঁ-হাতি স্পিনারের বিরুদ্ধে এবিডিকে সতর্ক থাকবে হবে।

উল্লেখ্য ২০১৯ সালে আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহারণে লিগ পর্বে দুই ম্যাচেই রোহিত শেষ হাসি হেসেছিলেন। লিগের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ৬ রান ও পরের ম্যাচে রোহিতরা ৫ উইকেটে ম্যাচ জিতেছিল।

প্রসঙ্গত আইপিএল ২০২০তে আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স দুই দল দুটি করে ম্যাচ খেলে ১টি করে ম্যাচ জিতেছে। মুম্বই চেন্নাইয়ের বিরুদ্ধে হারের পর কেকেআরকে হারিয়ে ছন্দে ফিরেছে। অন্যদিকে হায়দরাবাদকে হারানোর পর পাঞ্জাবের বিরুদ্ধে হেরে বসেছে আরসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+