আইপিএল ২০২০: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে আজ কোন মাইলস্টোন রোহিত শর্মার
আইপিএল ২০২০: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে আজ কোন মাইলস্টোন রোহিত শর্মার
আইপিএল ২০২০ অভিযানে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে মাইলস্টোন গড়লেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এদিন ১৫০ তম ম্যাচ খেললেন হিটম্যান।

মুম্বইয়ের হয়ে সবেচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় শীর্ষস্থান রয়েছেন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৫৫টি ম্যাচ খেলেছেন। আজ মুম্বইয়ের হয়ে ১৫০তম ম্যাচ খেলতে নেমে সেই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন হিটম্যান।
প্রসঙ্গত এদিন টস জিতে রোহিতের মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লির শ্রেয়স আইয়ার ব্যাটিং নিয়েছেন। প্রথম ১০ ওভারে শেষে দিল্লি ২ উইকেট হারিয়ে ৮০ রান হাঁকিয়েছে। ওপেনার পৃথ্বী শ ৪ ও তিন নম্বরে নেমে অজিঙ্ক রাহানে ১৫ রানে আউট হয়েছেন।
আইপিএল কেরিয়ারে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ১১০টি ম্যাচ খেলেছেন। যেখানে হিটম্যান দলকে ৬৬ ম্যাচে জয় এনে দিয়েছেন,রোহিতের অধিনায়কত্বে ৪৪টি ম্যাচ হেরেছে মুম্বই। অধিনায়ক হিসেবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে সবচেয়ে বেশি চারবার ( ২০১১, ২০১৩, ২০১৫ ও ২০১৯ সালে) চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা। এদিন মুম্বইয়ের হয়ে ১৫০তম ম্যাচে দলের ক্রিকেট অপারেশন ডিরেক্টর জাহির খান রোহিতের হাতে স্পেশাল ১৫০ লেখা জার্সি উপহার দেন।












Click it and Unblock the Notifications