আমিরশাহী পৌঁছলেন রাসেল-নারিন, নাইটদের চ্যাম্পিয়ন করে কেকেআরের দায়িত্ব নিতে এলেন ম্যাককুলাম
আমিরশাহী পৌঁছলেন রাসেল-নারিন, নাইটদের চ্যাম্পিয়ন করে কেকেআরের দায়িত্ব নিতে এলেন ম্যাককুলাম
সিপিএল ২০২০-র অভিযান শেষ করে আইপিএল খেলতে আমিরশাহী পৌঁছে গেলেন রাসেল-নারিন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কেকেআরের দুই ক্রিকেটার ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন। বৃহস্পতিবার নারিনের দল চতুর্থবারের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়। পরদিন আইপিএলের উদ্দেশে চার্টার বিমানে উড়ে পড়েন মিস্ট্রি স্পিনার।

রাসেল-নারিন যোগ দিতে উদ্দীপ্ত কেকেআর
বিমানের ভিতর থেকে ভিডিও শুট করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রাসেল। রাসেল-নারিনদের সঙ্গে এবার কেকেআর দলে নতুন ক্রিকেটার ক্রিস গ্রিন। তিনিও একই বিমানে আমিরশাহী এলেন। আজ কলকাতা নাইট রাইডার্স দলের পক্ষ থেকে নারিন-রাসেলদের আমিরশাহী পৌঁছনোর ছবি পোস্ট করা হয়েছে।

নাটদের চ্যাম্পিয়ন করে কেকেআরের দায়িত্ব নিতে এলেন ম্যাককুলাম
দলের তিন বিদেশি ক্রিকেটারের সঙ্গে নাইটদের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককুলামও ওয়েস্ট ইন্ডিজ থেকে আমিরশাহীতে এসে পৌঁছলেন। বাদশা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সকে সিপিএলে চ্যাম্পিয়ন করে আইপিএলে কেকেআরের দায়িত্বে নিতে চলেছেন ম্যাককুলাম। প্রসঙ্গত কিউয়ি ক্রিকেটার এই প্রথমবার আইপিএলে কোচিং করাতে চলেছেন। তার আগেই সিপিএলে দলকে ট্রফি জেতালেন ম্যাককুলাম।

সিপিএলে নারিনের ব্যাটিং ও বোলিং পারফর্ম্যান্স
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বাদশা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সকে সিপিএলে চ্যাম্পিয়ন করেছেন নারিন। সিপিএলে নাইটদের জার্সিতে পাঁচটি ম্যাচে নারিন সুযোগ পেয়েছেন। পাঁচ ম্যাচে ব্যাট হাতে নারিনের পারফর্ম্যান্স ভালো। প্রথম দুটি ম্যাচেই হাফ সেঞ্চুরি হাঁকান। ৫০ ও ৫৩ রানে মারকাটারি ইনিংস খেলেন। সেই সঙ্গে বল হাতে মিস্ট্রি স্পিনার ৬টি উইকেট নিয়েছেন।

আন্দ্রে রাসেল কেমন ফর্মে রয়েছেন
অন্যদিকে নাইট শিবিরে যোগ দেওয়ার আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন রাসেল। সিপিএলে ৫২ ও ৫৪ রান হাঁকান রাসেল। নারিনের মতো দ্রে রাসেও আইপিএলে মাঠে নামার আগে ছন্দে রয়েছেন।

কেমন পারফর্ম্যান্স ক্রিস গ্রিনের
সিপিএলে গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ব্যস্ত ছিলেন ক্রিস গ্রিন। নারিনদের সঙ্গে তিনিও কেকেআর শিবিরে যোগ দিলেন। এই প্রথম আইপিএল খেলতে চলেছেন গ্রিন। বিদেশ থেকে আগত ক্রিকেটাররা আইপিএলের বায়ো বাবল নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকবেন। ছয় দিনের কোয়ারেন্টাইনের পর তারা দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।
ছবি সৌজন্যে কেকেআরের টুইটার হ্যান্ডেল












Click it and Unblock the Notifications