আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই, টস জিতে ফিল্ডিং নাইটদের, দলে কোন চার বিদেশি জেনে নিন
আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই, টস জিতে ফিল্ডিং নাইটদের, দলে কোন চার বিদেশি জেনে নিন
টস জিতে আইপিএলে অভিযান শুরু কেকেআরের। আবুধাবিতে মুম্বইয়ের বিরুদ্ধে এদিন টস জিতে ফিল্ডিং নিলেন দীনেশ কার্তিক। অর্থাৎ শুরুতে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাটিং আমন্ত্রণ জানাল কেকেআর। নাইট রাইডার্সে এদিন কোন চার বিদেশি ক্রিকেটার খেলবেন সেই নিয়ে দিনভর আলোচনা হয়েছে।

সুনীল নারিন, আন্দ্রে রাসেল থাকবেন জানাই ছিল, কেকেআরের হয়ে বাকি দুই বিদেশি কারা হয়, সেটাই দেখা ছিল। শেষ পর্যন্ত দীনেশ টসের পর চার বিদেশি নাম জানালেন। এদিন নাইট রাইজার্সের জার্সিতে খেলছেন ইয়ন মর্গ্যান।
২০১৯ সালে ইংল্যান্ডকে পঞ্চাশ ওভারে বিশ্বকাপ দিয়েছেন মর্গ্যান। এই সাফল্যের কারণেই তাঁকে এবছর দলে নিতে ভুল করেনি কেকেআর। এছাড়া ২০১৬ সালে ভারতের মাটিতে ইংল্যান্ডকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন মর্গ্যান। নাইট জার্সিতে লিগের প্রথম ম্যাচ থেকেই খেলতে চলেছেন ইয়ন মর্গ্যান। ইয়ন যে দলের লিডারশিপ গ্রুপে থাকবেন, ম্যানেজমেন্টের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এরপর এদিন শুরু থেকেই মর্গ্যান নাইট জার্সিতে থাকতে চলেছেন।
মর্গ্যান, নারিন, রাসেলের সঙ্গে চতুর্থ বিদেশি হিসেবে খেলছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান পেসারকে এবছর ১৫.৫ কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২০-তে এটাই তিনিই সবচেয়ে বেশি দাম পান।
একনজরে কেকেআরের দল
শুভমান গিল, সুনীল নারিন, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, নীতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক), নিখিল নায়েক, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, সন্দীপ ওয়ারিয়ার্স, শিবম মাভি।












Click it and Unblock the Notifications