আইপিএল ২০২০ : মুম্বই বনাম রাজস্থান, অধিনায়ক রোহিত ও স্মিথের দক্ষতার লড়াই

আইপিএল ২০২০ : মুম্বই বনাম রাজস্থান, অধিনায়ক রোহিত ও স্মিথের দক্ষতার লড়াই

আর কিছু সময়ের মধ্যে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে ব্যাট ও বলের লড়াই দেখার জন্য যেমন মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব, তেমনই দুই দলের অধিনায়ক রোহিত শর্মা ও স্টিভ স্মিথের দক্ষতার লড়াই দেখা নিয়েও আগ্রহ বাড়ছে।

মুখোমুখি অধিনায়ক রোহিত ও স্টিভ

মুখোমুখি অধিনায়ক রোহিত ও স্টিভ

শেষ দুই আইপিএলে চার বার মুখোমুখি হয়েছ দুই দল। চার বারই বাজিমাত করেছে রাজস্থান রয়্যালস। আর রাজস্থানের অধিনায়ক স্টিভ স্টিভ স্মিথের থেকেও ১-০ ফলে পিছিয়ে রয়েছেন হিটম্যান। অর্থাৎ মুখোমুখি সাফল্যের নিরিখে পিছিয়ে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

রোহিত শর্মার অধিনায়কত্বের রেকর্ড

রোহিত শর্মার অধিনায়কত্বের রেকর্ড

রোহিত শর্মার নেতৃত্বে চার বার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে অধিনায়ক হিসেবে হিটম্যানের জয়ের হার প্রায় ৬০ শতাংশ। টুর্নামেন্টের চলতি সংস্করণেও দুর্দান্ত ফর্মে রয়েছে মুম্বই।

স্টিভ স্মিথের অধিনায়কত্বের পরিসংখ্যান

স্টিভ স্মিথের অধিনায়কত্বের পরিসংখ্যান

এখনও পর্যন্ত আইপিএলে রাজস্থান রয়্যালসকে দুর্দান্ত ভাবে নেতৃত্ব দিয়েছেন স্টিভ স্মিথ। টুর্নামেন্টে অধিনায়ক স্মিথের জয়ের হার ৬৫ শতাংশেরও বেশি। যদিও চলতি আইপিএলে এখনও সেভাবে ছন্দ খুঁজে পায়নি রাজস্থান।

দুই নেতার ব্যাটিং রেকর্ড

দুই নেতার ব্যাটিং রেকর্ড

আইপিএলে ১৯৩টি ম্যাচ খেলে ৫০৭৪ রান করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। ৩৮টি অর্ধশতরান ও ১টি শতরান রয়েছে হিটম্যানের ঝুলিতে। অন্যদিকে আইপিএলে এখনও পর্যন্ত ৮৫টি ম্যাচ খেলে ২১৪৯ রান করেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। একটি শতরান রয়েছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+