আঙুলের চোটে আইপিএল ২০২০ থেকে ছিটকে যাওয়া অমিত মিশ্রের পরিবর্ত ঘোষণা দিল্লির
আঙুলের চোটে আইপিএল ২০২০ থেকে ছিটকে যাওয়া অমিত মিশ্রের পরিবর্ত ঘোষণা দিল্লির
চোটে জেরবার দিল্লি ক্যাপিটালস। আইপিএল ২০২০তে আঙুলের চোটে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র। কেকেআরের বিরুদ্ধে ম্যাচে নীতীশ রানার ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান অমিত। সেই চোট গুরুতর হওয়ায় আইপিএল ১৩তে আর মাঠে ফিরতে পারেননি ভারতীয় লেগ স্পিনার। শেষ পর্যন্ত ১৩ তম আইপিএলের বাকি মরসুমের জন্য তাঁর পরিবর্ত ক্রিকেটার বেছে নিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

অভিজ্ঞ স্পিনারের পরিবর্ত হিসেবে ২৭ বছর বয়সী প্রবীণ দুবেকে দলে নিয়েছে ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজির তরফে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন ক্রিকেটার দলে নেওয়ার কথা জানানো হয়েছে। দিল্লি শিবির এপ্রসঙ্গে জানায়, 'চোটের জন্য অমিত মিশ্র টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর লেগ স্পিনার প্রবীণ দুবেকে বাকি মরশুমের জন্য দলে নেওয়া হল।'
২৭ বছরের প্রবীণ দুবে কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলছেন। ৮টি লিস্ট এ ম্যাচ খেলার পাশাপাশি প্রথম শ্রেণীর ১টি ম্যাচ খেলেছেন দুবে। ১৪টি টি-২০ ম্যাচে দুবের ১৬টি উইকেট রয়েছে। দিল্লি দলে এবছর আরও এক ক্রিকেটার চোটের কবলে পরে আইপিএল ২০২০ থেকে ছিটকে গিয়েছেন। বুকের পাঁজরের চোটের জন্য ইশান্ত শর্মা আইপিএল থেকে ছিটকে যান। অমিত মিশ্রের পরিবর্ত ঘোষণা করলেও এখনও ইশান্তের কোনও পরিবর্ত ঘোষণা করেনি দিল্লি। ৯ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস দল আইপিএল ২০২০তে এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications