আইপিএলে মুখোমুখি চেন্নাই ও রাজস্থান, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএলে মুখোমুখি চেন্নাই ও রাজস্থান, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০-এর মাস্ট উইন ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। কোনও দলই যে কাউকে মাঠে ছেড়ে কথা বলবে না, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। তার আগে দুই দলের শক্তি এবং দুর্বলতা মেপে নেওয়া যাক। দেখে নেওয়া যাক ম্যাচের প্রেক্ষাপট, স্থান এবং সময়।

সিএসকে-র শক্তি ও দুর্বলতা

সিএসকে-র শক্তি ও দুর্বলতা

শক্তি : ফর্মে না থাকলেও অধিনায়ক এমএস ধোনিই যে চেন্নাই সুপার কিংসের প্রধান শক্তি, তা আর বলার অপেক্ষা রাখে না। ফর্মে থাকা শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু সিএসকে-র ব্যাটিং বিভাগের ভরসা। বোলিং বিভাগে চেন্নাই শিবিরকে সাফল্যের মুখ দেখাচ্ছেন শার্দুল ঠাকুর, দীপক চাহার, করণ শর্মা।

দুর্বলতা : শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস ও আম্বাতি রায়ডু ছাড়া সিএসকে-র ব্যাটিং বিভাগ এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে ব্যর্থ। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছন্দে না থাকাও চেন্নাইয়ের অন্যতম দুর্বলতা।

রাজস্থান রয়্যালসের শক্তি ও দুর্বলতা

রাজস্থান রয়্যালসের শক্তি ও দুর্বলতা

শক্তি : জোস বাটলার, স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন রবিন উথাপ্পা ও বেন স্টোকস সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপ রাজস্থান রয়্যালসের প্রধান শক্তি। দলে রয়েছেন জোফ্রা আর্চার এবং শ্রেয়স গোপালের মতো পোড় খাওয়া বোলারও।

দুর্বলতা : ইংল্যান্ড অল-রাউন্ডার বেন স্টোকসের অফ ফর্ম রাজস্থান রয়্যালসের কাছে নেতিবাচক বার্তা। অন্যান্য ক্রিকেটারদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবও দলের অন্যতম দুর্বলতা।

ম্যাচের প্রেক্ষাপট

ম্যাচের প্রেক্ষাপট

দুই দলই তাদের আগের ম্যাচ হেরে বসে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অল্পের জন্য হারতে হয়েছে স্টিভ স্মিথদের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার হজম করতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। তাই আজকের ম্যাচ দুই দলের কাছেই ডু অর ডাই।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+