আইপিএল ২০২০: চেন্নাই বনাম রাজস্থান, ২ বলে হল ২৭ রান, কীভাবে করলেন আর্চার?
আইপিএল ২০২০: চেন্নাই বনাম রাজস্থান, ২ বলে হল ২৭ রান, কীভাবে করলেন আর্চার
২ বলে ২৭ রান। আইপিএল দেখাল এমনটাও হয়! আইপিএল ২০২০তে এদিন রাজস্থান রয়্যালসের ক্রিকেটারদের ব্যাটে মরু ঝড়়। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ২১৬ রান তুলল রাজস্থান রয়্যালস। সৌজন্যে সঞ্জু স্যামসনের বিধ্বংসী ৩২ বলে ৭৪, ইনিংস সাজানো ১টি চার ও ৯টি ছক্কা দিয়ে। ওপেনিংয়ে নেমে অধিনায়ক স্মিথ করলেন ৬৯ রান। শেষদিকে ৮ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস জোফরা আর্চারের।

চেন্নাই সুপার কিংসের এনগিদির বোলিংয়ের বিরুদ্ধে শেষ ওভারে ৩০ রান তোলে রাজস্থান রয়্যালস। মাত্র আট বলে ২৭ নট আউট হাঁকান জোফরা আর্চার। কিন্তু শেষ ওভারের প্রথম ২ বলে উঠেছিল ২৭ রান!
এনগিদির ওভারের শুরুতে পর পর দু'বলে ছক্কা হাঁকান আর্চার। ২ বলে হয় ১২ রান। এরপর নো বলে ছক্কা। স্কোরবোর্ডে ৭ রান যোগ হয়। ফ্রি হিট পায় রাজস্থান। পরের ফ্রি-হিটে নো করে বসেন এনগিদি, ছক্কা হাঁকাতে ভুল করেননি আর্চার। ফরে ৭ রান যোগ হয়। ফলে ২টি বৈধ বলে, রান গিয়ে দাঁড়ায় ২৬ রান। পরের বলটি হোয়াইড করে বসেন এনগিদি। বৈধ ২ বলে তখন রান বেড়ে দাঁড়ায় ২৭। অর্থাৎ এনগিদি দ্বিতীয় ও তৃতীয় বল করার মাঝে তিনটি অতিরিক্ত বলে করেন! এভাবেই ২টি বৈধ বলে রাজস্থানের স্কোরবোর্ড ২৭ রান যোগ হয়।












Click it and Unblock the Notifications