আইপিএল ২০২০: সম্প্রচার এবার ১২০টির বেশি দেশে, বাদ যাচ্ছে পাকিস্তান
আইপিএল ২০২০: সম্প্রচার এবার ১২০টির বেশি দেশে, বাদ যাচ্ছে পাকিস্তান
আইপিএলে ঢাকে কাঠি। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু কোটি টাকার ক্রিকেট লিগ। করোনা ধাক্কায় দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হচ্ছে আইপিএল। করোনা অতিমারির কারণে আইপিএল হওয়া নিয়েই একসময় সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বাধা কাটিয়ে আইপিএলে বল গড়াতে চলেছে।

দর্শকহীন ম্যাচ, সম্প্রচার থেকে উপার্জন
লিগের ইতিহাসে এই প্রথমবার ফাঁকা মাঠে হবে আইপিএল। ফলে টিকিট বিক্রি থেকে কোনও অর্থ আসছে না। সেই কারণেই লিগে থেকে উপর্জনের বেশিরভাগটাই এবার টিভি সম্প্রচার ও লাইভ স্ট্রিমিংয়ের উপর নির্ভরশীল।

কটি দেশে আইপিএলের সম্প্রচার
এবছর বিশ্বের ১২০টি দেশে আইপিএল সম্প্রচার হতে চলেছে। টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও লাইভ স্ট্রিমিংয়ে হটস্টার অ্যাপে আইপিএল দেখা যাবে। মার্চে আইপিএল শুরুর কথা থাকলেও কোভিড সংকটে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়া সম্প্রচারকারী সংস্থা বিপুল ক্ষতি হয়েছে। যা পুষিয়ে নিতেই দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটেন, আফ্রিকা, কানাডা, আমেরিকা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে আইপিএল দেখানো হবে।

আইপিএল দেখা থেকে বঞ্চিত হবেন পাকিস্তানি ক্রিকেট ফ্যানেরা
১২০টির বেশি দেশে আইপিএলের সম্প্রচার করা হলেও পাকিস্তানে এবছর ভারতীয় এই জনপ্রিয় ক্রিকটে লিগের সম্প্রচার করা হচ্ছে না। পাকিস্তানের কোনও সংস্থার সঙ্গে চুক্তি করেনি স্টার স্পোর্টস। ফলে পাকিস্তানি ক্রিকেট ফ্যানেরা আইপিএল দেখা থেকে বঞ্চিত হতে চলেছেন। সম্প্রচারকারী সংস্থা স্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে অবশ্য আইপিএলের ভিউয়ারশিপে কোনও প্রভাব পড়বে না।

কটি ভাষায় সম্প্রচার
গত বছরের মতো এবারও ইংলিশ-হিন্দি ছাড়া আরও ৭টি আঞ্চলিক ভাষায় আইপিএলের ধারাভাষ্য শোনা যাবে। বাংলা, তামিল, তেলেগু, কন্নর, মারাঠি, মালায়ালাম ভাষাতে আইপিএলের ম্যাচের সম্প্রচার করা হবে।












Click it and Unblock the Notifications