Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএল ২০২০: দুবাই ইজ হট, আমিরশাহীতে কবে মাঠে নামছেন স্টোকস

আইপিএল ২০২০: দুবাই ইজ হট, আমিরশাহীতে কবে মাঠে নামছেন স্টোকস

পারিবারিক কারণে আইপিএলের শুরু থেকে ছিলেন না বেন স্টোকস। ইংল্যান্ড বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের বাবা গুরুতর অসুস্থ থাকার কারণে এবছর আইপিএলের শুরু থেকে স্টোকস রাজস্থানের জার্সিতে খেলতে পারেননি। পরিবারকে সময় দেওয়ার পর রবিবারই ক্রাইস্টচার্চ থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছেছেন তিনি।

কোয়ারেন্টাইনে স্টোকস

কোয়ারেন্টাইনে স্টোকস

দুবাইয়ে পৌঁছে এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন স্টোকস। আপাতত আইপিএল প্রোটোকল অনুযায়ী ছয় দিন কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। ফলে চলতি সপ্তাহের শুক্রবার স্টোকসের কোয়ারেন্টাইন পর্ব শেষ হচ্ছে।

রাজস্থানের পরের ম্যাচ কবে

রাজস্থানের পরের ম্যাচ কবে

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালস চলতি সপ্তাহের মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে ও তারপর শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে। যার আগে স্টোকসের আইপিএলে যোগ দেওয়ার টিমের শক্তি অনেকটাই বাড়ল স্বীকার করে নিচ্ছে রাজস্থান শিবির।

কবে থেকে মাঠে ফিরছেন স্টোকস

কবে থেকে মাঠে ফিরছেন স্টোকস

প্রসঙ্গত শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে বেন স্টোকসকে পাবে না রাজস্থান রয়্যালস। কারণে হিসেব মতো শুক্রবারই স্টোকসের কোয়ারেন্টান পর্ব শেষ হচ্ছে। ইংল্যান্ডের এই ক্রিকেটার পারিবারিক সমস্যার কারণে দীর্ঘদিন ক্রিকেটের মধ্যে নেই। তাই তাঁর ম্যাচ প্রস্তুতির প্রয়োজন। যার অর্থ ১১ অক্টোবর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবারের আইপিএলের প্রথম ম্যাচ খেলতে দেখা যেতে পারে স্টোকসকে।

মাঠে ফিরতে মুখিয়ে স্টোকস

মাঠে ফিরতে মুখিয়ে স্টোকস

অন্যদিকে মাঠে ফিরতে মুখিয়ে বেন স্টোকস। আপাতত কোয়ারেন্টান পর্বে ইনস্টাগ্রাম পোস্টে স্টোকস 'দুবাই ইজ হট' লিখে স্ট্যাটাস দিয়েছেন। আরবের উত্তাপ বিশ্বকাপজয়ী অলরাউন্ডারকে ছুঁয়ে গিয়েছে। এবার রাজস্থানের জার্সি গায়ে চাপিয়ে ব্যাট হাতে আইপিএল ২০২০তে উত্তাপ ছড়াতে মুখিয়ে রয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+