ব্যাটিং বিস্ফোরণ কলকাতার, পঞ্জাবকে ২৪৬ রানের টার্গেট কেকেআর-এর
এদিন কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে সম্মিলিত ব্যাটিং বিস্ফোরণ ঘটাল কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে তুলল ৬ উইকেটে ২৪৫ রান।
ওপেনিং থেকে মিডল অর্ডার কোনও জায়গাতেই ব্যাটিং ঠিকঠাক হচ্ছিল না। বোলিংয়েও ফাঁক থেকে যাওয়ায় বারবার ম্যাচ বিপক্ষকে উপহার দিয়ে আসতে হচ্ছিল। তবে এদিন কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে সম্মিলিত ব্যাটিং বিস্ফোরণ ঘটাল কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে তুলল ৬ উইকেটে ২৪৫ রান।

ওপেন করতে নেমে মাত্র ৩৬ বলে ৭৫ রান করে গেলেন সুনীল নারিন। পঞ্জাব বোলারদের কাউকেই রেয়াত করলেন না তিনি। ওপেনিংয়ে লিনয়ের সঙ্গে অর্ধশতরানের জুটি করার পরে তিন নম্বরে নামা রবীন উথাপ্পার সঙ্গেও অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন নারিন। লিন ২৭ ও উথাপ্পা ২৪ করে ফেরেন।
সেখান থেকে ইনিংস সামলে নেন আন্দ্রে রাসেল ও অধিনায়ক দীনেশ কার্তিক। রাসেল ১৪ বলে ৩১ রান করে ফেরেন। এদিকে কার্তিক মাত্র ২৩ বলে বিস্ফোরক ৫০ রানের ইনিংস খেলেন। শেষদিকে নীতীশ রানা ৪ বলে ১১ রান, শুভমান গিল ৮ বলে ১৬ রান ও নবাগত জেভন সারলেস ১ বলে ছক্কা হাঁকিয়ে কলকাতার রান ২৪৫-এ পৌঁছে দেন।
পঞ্জাবের হয়ে অ্যান্ড্র টাই একাই ৪টি উইকেট নেন। এছাড়া মোহিত শর্মা ও বারিন্দর স্রন ১টি করে উইকেট পেয়েছেন। রবিচন্দ্রণ অশ্বিন থেকে শুরু করে বারিন্দর স্রন, মুজিব উর রহমান, অক্ষর প্যাটেল সকলেই আজ কলকাতার ব্যাটসম্যানদের হাতে প্রচুর রান দেন।












Click it and Unblock the Notifications