অধিনায়ক হয়েই বিস্ফোরক ইনিংস শ্রেয়সের, কাঁদিয়ে ছাড়লেন কলকাতার বোলারদের

সমালোচকদের চুপ করিয়ে দিল্লিকে অধিনায়ক হিসাবে প্রথম জয় তো এনেই দিলেন, সঙ্গে ব্যাট হাতেও বিস্ফোরক ইনিংস খেললেন আইয়ার।

মাত্র ২৩ বছর বয়স। ঘরোয়া ক্রিকেটে খেলেন মুম্বইয়ের হয়ে। সেভাবে বড় পর্যায়ে কোনওদিন অধিনায়কত্ব করেননি। তা সত্ত্বেও গৌতম গম্ভীরের আচমকা সরে যাওয়ার পরে দিল্লি টিম ম্যানেডমেন্ট শ্রেয়স আইয়ারকে অধিনায়ক বেছে নেয়। এই সিদ্ধান্ত অনেককে অবাক করলেও সমালোচকদের চুপ করিয়ে দিল্লিকে অধিনায়ক হিসাবে প্রথম জয় তো এনেই দিলেন, সঙ্গে ব্যাট হাতেও বিস্ফোরক ইনিংস খেললেন আইয়ার।

অধিনায়ক হয়েই বিস্ফোরক ইনিংস শ্রেয়সের

মাত্র ৪০ বলে করলেন অপরাজিত ৯৩ রান। আর এই বিস্ফোরক ব্যাটিংই কলকাতাকে ম্যাচ থেকে দূরে ঠেলে দিল। শ্রেয়স যখন নেমেছিলেন তখন দিল্লির রান ৭ ওভারে ৫৯। বড় রানের দিকেই দিল্লি এগোচ্ছিল। তবে সেটাকে হিমালয়ের চূড়ায় নিয়ে গেলেন শ্রেয়স।

১৪ ওভারের পর দিল্লি ১৩০ রানও পেরোয়নি। পড়েছে মাত্র ৩ উইকেট। সেখান থেকে শেষ ৬ ওভারে দিল্লি তোলে ৯০ রান। ইনিংসের শেষে ২০তম ওভারে শিবম মাভিকে মেরে ২৯ রান নেন আইয়ার। ১৯ ওভারে ১৯০ রান থেকে ২০ ওভারের শেষে ওটে ২১৯ রান।

আনকোরা অধিনায়ক এরপরে ফিল্ডিংয়েও কামাল দেখান। দ্বিতীয় ওভারেই বল করাতে আনেন গ্লেন ম্যাক্সওয়েলকে। ৫ রানে লিনকে আউট করে দলকে সাফল্য এনে দেন ম্যাক্সি। এরপরে আর বিশেষ কিছু করতে হয়নি শ্রেয়সকে। রানের চাপে এমনিতেই ভেঙে পড়ে কেকেআর ব্যাটিং।

অবশেষে দিল্লিকে স্বস্তির জয় এনে দিয়ে রাতারাতি হিরো বনে গিয়েছেন শ্রেয়স আইয়ার। শেষ সাত ম্যাচে ছয়টি জিতে দিল্লিকে কি প্লে অফে তুলতে পারবেন শ্রেয়স? এখন সেদিকেই তাকিয়ে গোটা দিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+