উমেশের বিধ্বংসী বোলিংয়ে সামনে গুটিয়ে গেল পাঞ্জাব, ব্যাঙ্গালোরের লক্ষ্য ১৫৬ রান
ঘরের মাঠে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমে বল হাতে ভালো পারফর্ম করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলাররা।
ঘরের মাঠে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমে বল হাতে ভালো পারফর্ম করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলাররা। বিশেষ করে উমেশ যাদবের আগুনে বোলিংয়ে সামনে ব্যাট হাতে ভালো শুরু করেও পিছিয়ে পড়ল পাঞ্জাব ব্যাটসম্যানরা। শেষপর্যন্ত ১৫৫ রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস। ব্যাঙ্গালোরকে জিততে গেলে করতে হবে ১৫৬ রান।
এদিন টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠান ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। পাঞ্জাবের শুরুটা হয়েছিল বেশ আক্রমণাত্মকভাবে। প্রথম তিন ওভারে লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়ালের জুটি ৩২ রান তুলে ফেলে বিনা উইকেটে। তবে চতুর্থ ওভারে উমেশ যাদব এমন বল করবেন তা বোধহয় আন্দাজ করা যায়নি। পরপর তিন উইকেট এক ওভারে তুলে নেন উমেশ। আর তাতেই ব্যাকফুটে চলে যায় কিংস ইলেভেন পাঞ্জাব।
What a comeback from #RCB here at the Chinnaswamy Stadium courtesy one man - Umesh Yadav, who's been bowling like a dream.
KXIP - 50/3 after 6 overs. #PlayBold #RCBvKXIP pic.twitter.com/5d98pHhXRL
— Royal Challengers (@RCBTweets) 13 April 2018
সেইসময়ে ফের একবার ১৬ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যায়। ১১০ রানে ৬ উইকেট হয়ে যায় পাঞ্জাবের। সেখান থেকে অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিন কিছুটা লড়াই করে পাঞ্জাবকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। অশ্বিন ২১ বলে ৩৩ রান করে যুজবেন্দ্র চাহালের বলে স্টাম্পড হন। পাঞ্জাব ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে।
Click it and Unblock the Notifications