রাজস্থানের কাছে হেরে এবারের মতো আইপিএল বিদায় কেকেআরের!
এবারের মতো বোধহয় আইপিএলে বিদায় ঘটে গেল কিং খানের কেকেআরের। রাজস্থানের কাছে হেরে লিগ টেবিলে ১৫ পয়েন্ট নিয়ে শেষ করল গৌতম গম্ভীরের দল। ফলে ১৪ ম্যাচ খেলে নিশ্চিতভাবে প্লে অফে যাওয়ার জন্য প্রয়োজন ১৬ পয়েন্ট থেকে মাত্র ১ পয়েন্ট দূরে শেষ করতে হল নাইটদের।
আপাতত লিগ টেবিলে চতুর্থ স্থানে থাকলেও এটা খুব একটা গুরুত্ব পাচ্ছে না কারও কাছেই। কারণ সবাই বুঝতে পারছেন বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। কারণ ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে হায়দ্রাবাদ ও মুম্বই। দুটো দলই ১৩ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এদের মধ্যে যে জিতবে সেই দলই চলে যাবে প্লে অফে।

শনিবারের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৯৯/৬ রানে শেষ করে রাজস্থান রয়্যালস। ডু-অর-ডাই ম্যাচে কলকাতার স্বপ্নে একাই জল ঢেলে দেন শ্যেন ওয়াটসন। ১০৪ রান করে অপরাজিত থাকেন। ব্যাট করতে নেমে ১৯০ রানে থামে কলকাতা। ম্যাচ হারে মাত্র ৯ রানে। একমাত্র ইউসুফ পাঠান (৪৪) ও আন্দ্রে রাসেল (৩৭) কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন।
বিরাট রানের বোঝা মাথায় নিয়ে খেলতে নেমে দুই ওপেনার গম্ভীর ও উথাপ্পা তাড়াতাড়ি আউট হয়ে ফিরে যান। এরপর রাসেল ও পাঠান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বিপুল রানের বোঝায় ধীরে ধীরে ভেঙে পড়ে কেকেআরের ইনিংস।
এই হারের ফলে রাজস্থান রয়্যালস লিগ তালিকায় ২ নম্বরে উঠে লিগের দৌড় শেষ করল, প্লে অফেও চলে গেলেন স্মিথ, ওয়াটসনরা। আর গম্ভীর চেয়ে রইলেন খোলা আকাশের দিকে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications