ইনফো গ্রাফিক্স, হার্দিক-রাহুল নাটকের যবনিকা পতন নয়, সবে শেষ এক অঙ্ক - জেনে নিন ঘটনাক্রম

ইনফো গ্রাফিক্স- সহ হার্দিক পাণ্ডিয়া ও কেএল রাহুল বিতর্কের সম্পূর্ণ ঘটনাক্রম, দেখে নিন।

গত ৬ জানুয়ারি স্টার ওয়ার্ল্ড-এ বলিউডি পরিচালক করণ জোর সঞ্চালিত টক শো 'কফি উইদ করণ'-এর পর্বে দেখা গিয়েছিল ভারতীয় দুই ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া ও কেএল রাহুলকে। বিভিন্ন বিষয়েই খোলামেলা জবাব দিয়েছিলেন দুজনে। মহিলাদের নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েই সমস্য়া দেখা দিয়েছিল। একের পর এক আপত্তিকর মন্তব্য করে সখাত সলিলে ডুবে যান তাঁরা।

যবনিকা পতন নয়, সবে শেষ এক অঙ্ক

চারিদিকে ছিছিক্কারের মধ্যে পদক্ষেপ নিয়েছিল বিসিসিআই। অস্ট্রেলিয়া সফরের মাঝপথ থেকেই দেশে ফিরতে হয়েছি। এই বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলাকালীন তাঁদের নির্বাসিত করা হয়। সেই তদন্ত এখনও শুরু করা না গেলেও ২৪ জানুয়ারি তাঁদের উপর থেকে নির্বাসন তুলে নেওয়া হয়েছে। তড়িঘড়ি মাঠে ফেরানো হয়েছে দুই ক্রিকেটারকেই। এই নাটকের যবনিকা এখনও না পড়লেও একটা অঙ্ক শেষ হল বলা যায়।

হার্দিককে নিউজিল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। রাহুল ত্রিবান্দ্রামে ভারত 'এ' দলের হয়ে খেলবেন। তারপর তিনিও নিউজিল্যান্ডে উড়ে যাবেন টি২০আই সিরিজের সময়। এর মধ্যে আগামী ৫ ফেব্রুয়ারি তারিখ তাঁদের তদন্ত পরিলনার জন্য তদন্তকারী নিয়োগ করবে সুপ্রিম কোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+