INDW vs ENGW 1st T20I: ভারতীয় দলে অভিষেক ম্যাচেই উইকেট পেলেন বঙ্গ কন্যা, ইংল্যান্ডের কাছে হার হরমনপ্রীতদের
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে প্রথম ম্যাচেই হারতে হল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। বুধবার মুম্বইয়ে ৩৮ রানে হরমনপ্রীত কৌরের দলকে হারাল ব্রিটিশ মহিলা দল।
এই ম্যাচে ভারতীয় দলে অভিষেক হয় দুই ক্রিকেটারের। একজন বঙ্গ কন্যা সাইকা ইশাক, অন্যজন শ্রেয়াঙ্কা পাতিল। দুইজনই মহিলা আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন, তারই সৌজন্যে এবার জাতীয় দলেও সুযোগ পেলেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর পার্ক সার্কাসের বঙ্গ তনয়ার হাতে ক্যাপ তুয়লে দেন। রুমেলী ধর, ঝুলন গোস্বামী, প্রিয়াঙ্কা রায়, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, তিতাস সাধুর পর বাংলার সাত নম্বর ক্রিকেটার হিসাবে জাতীয় টি ২০ দলে অভিষেক হল সাইকার।

মহিলা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন সাইকা। ১৫টি উইকেট নিয়েছিলেন তিনি। আর দু'টি উইকেট নিলেই প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারতেন। সেটা না হলেও তাঁর দল প্রতিযোগিতা জিতে নিয়েছিল। সেই দলের অধিনায়ক ছিলেন হরমনপ্রীত কৌর। বুধবার তাঁর নেতৃত্বেই আরও একটি ম্যাচ খেলতে নেমেছিলেন সাইকা।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। ম্যাচের শুরুটা অবশ্য দারুণ ভাবেই করেছিল ভারতীয় মহিলা দল। দারুণ শুরু করল ভারত। ২ রানে ২ উইকেট শিকার করলেন রেনুকা সিং ঠাকুর। ডাঙ্কি ও ক্যাপসিকে সাজ ঘরে ফেরালেন রেনুকা। কিন্তু ড্যানি ওয়াট এবং ব্রুন্ট ইংল্যান্ডকে খেলায় ফেরান। দুই ব্যাটারই অর্ধশতরান করেন। ৪৭ বলে ৭৫ রান করে ওয়াট নিলামের আগেই নজর কাড়লেন, গতবার মহিলা আইপিএলে অবিক্রিত ছিলেন এই ইংল্যান্ড ক্রিকেটার। এবার নিলামের আগেই জ্বলে উঠে দলগুলির কাছে বার্তা পাঠালেন।
অন্যদিকে, ব্রুন্ট ৫৩ বলে ৭৭ রান করেন। এই ম্যাচে চার ওভার বল করে ৩৮ রান দিয়ে একটি উইকেট নেন সাইকা।৭৫ রান করা ড্যানি ওয়াটের উইকেট তুলে ইংল্যান্ডের ১৩৮ রানের জুটি ভাঙেন সাইকাই। তাঁর বলে স্টাম্প করেন বাংলার আর এক মেয়ে রিচা ঘোষ। ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রান তোলে ইংল্যান্ড। ভারতের হয়ে রেণুকা তিনটি উইকেট নেন। অভিষেক ম্যাচে ২ উইকেট নিলেন শ্রেয়াঙ্কা।
বিশাল রান তাড়া করতে নেমে শেফালি বাদে ভারতীয় ইনিংসে সেভাবে কেউ সফল হতে পারেননি। শেফালি ৪২ বলে ৫২ রান করেন। স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত, রিচা ঘোষরা বড় রান পেলেন না। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৯ রানেই থেমে যায় ভারত। এর ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications