টি২০ বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা কবে? রোহিত-অজিত বৈঠকে উঠল হার্দিকের প্রসঙ্গ?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ১ মে। সেদিনই ঘোষণা করে দেওয়া হতে পারে ভারতের দল। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর তেমনই।
নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকর গতকাল দিল্লিতে ছিলেন। আইপিএলের ম্যাচ খেলতে রোহিত শর্মাও ছিলেন রাজধানীতে। দল নির্বাচনের আগে রোহিতের মতামত জানতেই আগরকর দিল্লিতে যান বলে খবর।

ভারতীয় দলে বেশিরভাগ নামেই চমক থাকবে না। তবে কয়েকটি জায়গা নিয়ে জল্পনা রয়েছে। উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ যে থাকবেন তা নিশ্চিতই বলা চলে। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে লোকেশ রাহুলই এগিয়ে সঞ্জু স্যামসনের চেয়ে। আইপিএলে দুজনেই ভালো ফর্মে। সূত্রের খবর, টিম ম্যানেজমেন্টের বেশি পছন্দ রাহুলই।
হার্দিক পাণ্ডিয়ার বোলিং ফিটনেস নিয়েও রোহিত শর্মার সঙ্গে অজিত আগরকরের কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।চলতি আইপিএলে হার্দিক ছন্দেও নেই। ৯ ম্যাচে ১৯৭ রান করেছেন, গড় ২৪.৬৩, স্ট্রাইক রেট ১৫১.৫৪। ৯টি ম্যাচে মোট ১১৪টি বল করেছেন, ২২৭ রান দিয়েছেন। পেয়েছেন চার উইকেট। গড় ৫৬.৭৫, ইকনমি ১১.৯৫। হার্দিক যদি ১৫ জনের দলে জায়গা পান সেক্ষেত্রে শিবম দুবে ও রিঙ্কু সিংয়ের মধ্যে কোনও একজনই টি২০ বিশ্বকাপের দলে জায়গা পেতে পারেন।
মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মা ভালো ছন্দে রয়েছেন। তিনিও শেষ মুহূর্তে দলে জায়গা করে নিতে পারেন বলে চর্চা রয়েছে। মিডল অর্ডারে ব্যাটে ভরসা দেওয়ার পাশাপাশি তিনি স্পিন বোলিং করতে পারদর্শী। রবীন্দ্র জাদেজা স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দলে থাকবেন। কিন্তু আর কারা সুযোগ পাবেন তা নিয়েও জল্পনা রয়েছে।
আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারী হলেও যুজবেন্দ্র চাহাল টি২০ বিশ্বকাপের দলে থাকবেন না বলেই খবর। অক্ষর প্যাটেল বল হাতে কামাল দেখানোর পাশাপাশি ব্যাট হাতেও ঝোড়ো ইনিংস খেলতে পারেন। ফলে কুলদীপ যাদবের সঙ্গে জায়গা করে নিতে পারেন অক্ষর।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান অবশ্য মনে করেন, অন্তত পাঁচ বিশেষজ্ঞ বোলার রাখা উচিত ভারতীয় দলে। যে ৫ জনের মধ্যে দরকার ২ রিস্টস্পিনার। উইকেট তুলে নেওয়ার বিষয়ে রিস্টস্পিনাররা খুব কার্যকরী হন। সেক্ষেত্রে কুলদীপের সঙ্গে রবি বিষ্ণোইকে টি২০ বিশ্বকাপের দলে চাইছেন পাঠান।
যাবতীয় জল্পনার অবসান ঘটতে পারে কয়েক দিনের মধ্যেই। নির্বাচকমণ্ডলীর বৈঠকে বসার আগে তাই অধিনায়ক রোহিত শর্মার মতামত জেনে নিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। সবমিলিয়ে এটাও স্পষ্ট, হার্দিকের ভাগ্য ঝুলে রয়েছে রোহিত শর্মার হাতেই।
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা












Click it and Unblock the Notifications