ওডিআই সিরিজের আগেই জোর ধাক্কা! ইংল্যান্ডের বিরুদ্ধে নেই সহ-অধিনায়িকা, দলে এলেন আনকোরা মুখ
ইংল্যান্ড মহিলা দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটের জন্য বাদ পড়লেন ভারত মহিলা মহিলা দলের সহ-অধিনায়ক হরমনপ্রীত কৌর।
ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ শুরু হওয়ার আগেই সমস্যায় পড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। গোড়ালিতে চোট পেয়ে পুরো সিরিজ থেকেই বাদ হয়ে গেলেন ওডিআই দলের সহঅধিনায়িকা হরমনপ্রিত কৌর। আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজ জেতা ভারতের জন্য খুবই দরকারি।

জানা গিয়েছে দিন দুয়েক আগে পাতিয়ালাতেই গোড়ালিতে চোট পেয়েছিলেন বিস্ফোরক ব্যাটসওম্যান তথা অলরাউন্ডার হরমনপ্রিত। তারপরেও মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। তখনই বুঝতে পারেন দৌড়তে গিয়ে সমস্যা হচ্ছে। বুধবার গোড়ালি স্ক্যান করে দেখা যায় চোট গুরুতর।
তাঁর বদলে মিতালি রাজের নেতৃত্বাধীন দলে নেওয়া হয়েছে হিমাচল প্রদেশের বোলিং অলরাউন্ডার হারলিন দেওল-কে। ঘরোয়া রাজ্যভিত্তিক ৫০ ওভারের প্রতিযোগিতায় দলকে তিনি সেমি-ফাইনালে তুলেছিলেন। বছরের শুরুতে চ্যালেঞ্জার ট্রফিতেও ভাল খেলেন। সম্প্রতি ইংল্যান্ড ইভ দলের বিরুদ্ধে বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে ব্যাট হাতে ২১ রান করলেও কোনও উইকেট পাননি।
ওয়াঙ্খেরে স্টেডিয়ামে আগামী ২২, ২৫ ও ২৮ তারিখে হবে তিনটি একদিনের ম্যাচ। ভারত এই মুহূর্তে আইসিসির ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ১২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে। পাকিস্তানের সঙ্গে ভারত ম্যাচ খেলবে না। ফলে বাকি সিরিজগলি জেতা গুরুত্বপূর্ণ। ওয়ানডে চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ভিত্তিতেই বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications