অনেক বিষয়ে উন্নতি প্রয়োজন! নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে বললেন শুভমান, তুলে ধরলেন ইতিবাচক দিকও

নিউজিল্যান্ড গত মরশুমে ভারতকে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। এবার এ দেশে স্বাদ পেল প্রথম ওডিআই সিরিজ জয়ের।

টি২০ বিশ্বকাপের আত্মবিশ্বাস বাড়াতে কিউয়িদের সামনে এবার টি২০ সিরিজ জেতারও বড় সুযোগ। এই ওডিআই সিরিজ হার ২০২৭ সালের বিশ্বকাপের জন্য নিঃসন্দেহে ভারতের কাছে ওয়ার্নিং বেল।

আজ ইন্দোরে ২-১ ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড। তাও পূর্ণশক্তির দল না নামিয়ে। চারবার বিশ্বকাপ, ১ বার চ্যাম্পিয়ন্স ট্রফি-সহ ওডিআই খেলতে ভারতে ১৬ বার এ দেশে এসেছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচে সিরিজের ফয়সালা হয়েছে তিনবার। নিউজিল্যান্ড এর আগে একবারও এ দেশে সিরিজ জিততে পারেনি। ফলে ইন্দোরে কিউয়িরা ইতিহাস গড়ল।

এবার নিউজিল্যান্ড ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে খেলতে এসেছিল অনভিজ্ঞ দল নিয়ে। এই দলে এমন ৮ জন ছিলেন যাঁদের কাছে এটিই প্রথম ভারত সফর। প্রথম দুটি ম্যাচে ১ জন করে ক্রিকেটারের অভিষেক হয়েছে। সিরিজে এমন পাঁচ প্লেয়ার খেলেছেন যাঁরা ১০টি ওডিআই খেলেননি কেরিয়ারে। সেই দলই হারিয়ে দিল গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন ভারতকে। যে দল বিশ্বকাপে রানার-আপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, এশিয়া কাপও!

স্বাভাবিকভাবেই সেই দলের কাছে সিরিজ হেরে হতাশ অধিনায়ক শুভমান গিল। প্রথম ম্যাচে জেতার পর টানা ২টি ম্যাচে পরাস্ত হয়ে সিরিজ হাতছাড়া! গিল বলেন, প্রথম ম্যাচ জেতার পর সিরিজ ১-১ হয়েছিল। সেই পরিস্থিতিতে আমরা যেভাবে খেলেছি তা হতাশাজনক। অনেক বিষয়ে উন্নতি প্রয়োজন।

গিল আরও বলেন, বিরাট কোহলি ও হর্ষিত রানার ব্যাটিং ইতিবাচক দিক। জোরে বোলাররাও ভালো বল করেছেন। বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রস্তুতির অঙ্গ হিসেবেই নীতীশকে সুযোগ দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+