ICC WTC Final: বৃষ্টির সময় কী করলেন দুই দলের ক্রিকেটাররা, দেখুন ভিডিও

সাউদাম্পটনের অঝোর ধারায় ধুয়ে গেল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের খেলা। হতাশ দর্শকরা। তবে ক্রিকেটাররা কিন্তু মেতে রইলেন অন্য খেলায়। যার ভিডিও বিসিসিআই শেয়ার করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

প্রেস কনফারেন্সে কোক-কাণ্ড

প্রেস কনফারেন্সে কোক-কাণ্ড

ইউরো কাপের বটলগেট কাণ্ডও খানিকটা হাল্কা চালে ফিরে এল সাউদাম্পটনে। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে আসা ফিল্ডিং কোচ আর শ্রীধর টেবিলে একটি কোকোকোলার বোতল দেখে বললেন, এটা কি সরিয়ে দেব? সরিয়ে দিলে কত আর্থিক ক্ষতি হবে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লোকাতেল্লি কোকোকোলার বোতল সরিয়েছিলেন। পল পোগবা সরান আরেক স্পনসরের বিয়ারের বোতল। যা নিয়ে তোলপাড় ইউরো, উয়েফা বলেছে এমনটা আর করা যাবে না। কারণ, রোনাল্ডো কোকের বোতল সরানোয় ক্ষতি হয়েছে ৪ বিলিয়ন মার্কিন ডলার। সেই কথাই হাল্কাভাবে মনে করালেন শ্রীধর।

ডার্ট আর টিটি

ডার্ট আর টিটি

আজ বাইরে যখন বৃষ্টি চলছে তখন ফিজিও নীতিন প্যাটেল, যোগেশ পারমার ও ভিডিও অ্যানালিস্ট হরিকে দেখা গেল রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ডার্ট খেলতে। টেস্টের প্রথম একাদশে না থাকা ঋদ্ধিমান সাহাকে দেখা গিয়েছে দর্শকের ভূমিকায়। সময় কাটাতে কয়েকজন টেবিল টেনিসও খেলেছেন বলে জানিয়েছেন শ্রীধর। এমন দিনে বিরক্তি কাটাতে কে ড্রেসিংরুমের সকলকে মজায় রেখেছিলেন তা জানতে চাওয়া হলে শ্রীধর বলেন, অবশ্যই অধিনায়ক বিরাট কোহলি।

ফুরফুরে মেজাজে

ফুরফুরে মেজাজে

ড্রেসিংরুমে সকলকে হাসি-মজায় মাতিয়ে রাখলেন কোহলির সঙ্গে আরও দুজন। তাঁরা হলেন অশ্বিন এবং ঋষভ পন্থ। কেউ করলেন মিমিক্রি, কেউ বা মজাদার জোকস বলে সতীর্থদের মাতিয়ে রাখলেন। বিরাট বরাবরের মতো নানা কথা বলে সকলকে হাসিয়েছেন। অশ্বিনও। ঋষভ পন্থও নানা মজা করার পাশাপাশি সবচেয়ে জোরে যে হাসেন, সে কথাও জানালেন শ্রীধর। সবমিলিয়ে ফাইনালের ড্রেসিংরুমে ভারত রয়েছে ফুরফুরে মেজাজেই। প্রথম একাদশ বদলের সুযোগও যে রয়েছে সে কথা জানিয়েছেন শ্রীধর।

আড্ডা আর জলে নেমে

আড্ডা আর জলে নেমে

নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। জমে উঠেছিল কফি কাপ হাতে আড্ডা। আর বৃষ্টি একটু কমার পর কয়েকজন মাঠে নেমে পড়েছিলেন। কেউ আবার হাতে জুতো নিয়ে খালি পায়ে হাঁটলেন বৃষ্টিভেজা মাঠের উপর দিয়ে। দুই দলের ক্রিকেটাররা ড্রেসিংরুম থেকে বেরোতেই উচ্ছ্বাস প্রকাশ করলেন মাঠে থাকা দর্শকরা। চার হাজার দর্শকের মধ্যে ভারতের সমর্থনই বেশি। সেজেগুজে বাদ্যযন্ত্র নিয়ে হাজির ভারত আর্মিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+