Indian Cricket Team: নেটে ব্যাটিং শুরু, তারকা ব্যাটসম্যানের ফিটনেস স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে
বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য সুখবর। চোট সারিয়ে ক্রমশ ফিট হচ্ছেন শ্রেয়স আইয়ার। গত কয়েক সপ্তাহে ফিটনেসের দিক থেকে অনেকটাই উন্নতি করেছেন ভারতীয় দলের এই ব্যাটসম্যান। এমনকি এনসিএ-তে নেটে ব্যাটিংও শুরু করেছেন শ্রেয়স। যা বড় স্বস্তির খবর টিম ইন্ডিয়ার জন্য।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও ক্লিপ সামনে এসেছে যেখানে ব্যাট করতে দেখা যাচ্ছে শ্রেয়স আইয়ারকে। বিসিসিআই বা এনসিএ-র পক্ষ থেকে সরকারিভাবে নাইট অধিনায়কের ফিটনেসের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও কিন্তু বলছে ধীরে ধীরে ছন্দে ফিরছেন শ্রেয়স।

ভারতীয় দলের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি অত্যন্ত ইতিবাচক। মনে করা হচ্ছে শ্রেয়স আইয়ার হয়তো এশিয়া কাপের আগে ফিট হতে পারেন এবং ঘরোয়া ক্রিকেট খেলে দলে ফিরতে পারেন। এশিয়া কাপ না হলেও চোট পাওয়া তারকা ক্রিকেটারদের বিশ্বকাপের আগে ফিট করেই তোলাই লক্ষ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই টিম ইন্ডিয়া থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই আর মাঠে দেখা যায়নি শ্রেয়স আইয়ারকে চোটের কারণে শ্রেয়স আইয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারেননি এবং এর পর ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েন।
Good News : 🚨🚨
— 🤶 (@hrathod__) July 11, 2023
Mr ODI #ShreyasIyer is back.. 🔥
Latest reports have claimed that Shreyas Iyer will be 100% fit for the World Cup. He might play in the Asia Cup as well. pic.twitter.com/s7wnqRcOdq
আইপিএল ২০২৩ এর সময় তাঁর অস্ত্রোপচার করতে হয়েছিল। এরফলে তিনি কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে ২০২৩ আইপিএল-এ মাঠে নামতে পারেননি। এমনকি বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়তে হয় শ্রেয়সকে। দীর্ঘদিন ধরেই বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব করছেন শ্রেয়স।
কয়েক সস্তাহ আগে শ্রেয়সের নতুন করে পিঠের সমস্যা দেখা দিয়েছে। বেঙ্গালুরুর এনসিএ-তে ব্যথা কমাতে ফের ইনঞ্জেশন দিতে হয় নাইট অধিনায়ককে। চোট এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছেছিল যে সম্প্রতি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অর্থাৎ এনসিএতে নাকি তাঁকে ইনজেকশনও দিতে হয়েছিল বলে সূত্রের খবর।

এনসিএর এক সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে শ্রেয়সের পিঠের চোটের যা অবস্থা তাতে করে আসন্ন ২০২৩ এশিয়া কাপেও অনিশ্চিত তিনি। কিন্তু গত কয়েক সপ্তাহে শ্রেয়স অনেকটাই উন্নতি করেছে।
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাসের মতো সময় বাকি। কিন্তু তার আগে চোটের উদ্বেগ যেন কিছুতেই কমছে না ভারতীয় দলের। বুমরাহ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থরা চোটের তালিকায় রয়েছেন। এখনও পর্যন্ত সংশ্লিষ্ট ক্রিকেটারদের কারোরই ফিটেনস বার্তা আসেনি। এরইমধ্যে কিছুটা স্বস্তি শ্রেয়স আইয়ার। যদিও বোর্ডের সূত্র অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট আগামী অগাস্টে আয়ারল্যান্ড সিরিজে বুমরাহকে রেখে দল গড়তে চায়।












Click it and Unblock the Notifications