রোহিত শর্মা নতুন ইনিংস শুরুর আগে কিনলেন নতুন গাড়ি, দাম কত জানেন?

ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হচ্ছে শুক্রবার থেকে। দেশের টেস্ট অধিনায়ক হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন রোহিত শর্মা। তার আগে হিটম্যানের গ্যারাজে ঢুকল নতুন গাড়ি। জানা গিয়েছে, ল্যাম্বরগিনি ইউআরইউএস গাড়ি কিনেছেন রোহিত। এই গাড়িতে রয়েছে পার্সোনালাইজড ইন্টেরিয়র।

রোহিত শর্মা নতুন ইনিংস শুরুর আগে কিনলেন নতুন গাড়ি, দাম কত জানেন?

সূত্রের খবর, রোহিত গাড়িটি সাজিয়েছেন নিজের মনের মতো করে। গাড়ির রং টিম ইন্ডিয়ার নীল রংয়ের। কেবিনে ব্যবহার করা হয়েছে আলালা বা চেরি রেড এবং নিরো বা কালো রং। ড্যাশবোর্ডে ইউআরইউএসের উপরের অংশ ও ডোর প্যানেলে ব্যবহার করা হয়েছে কালো রং। নীচের অংশ এবং সিটগুলিতে ব্যবহার করা হয়েছে চেরি রেড বা লাল রং। গাড়ির আরেকটি বিশেষত্ব হলো ৪ লিটার টুইন-চার্বোচার্জড ভি এইট পেট্রল মোটর।

জানা গিয়েছে, রোহিতের এই গাড়়িটির দাম সাড়ে তিন কোটি টাকা। কোনও কোনও মহলের দাবি এর দাম প্রায় চার কোটি। ফলে দাম যেমন চমকপ্রদ, তেমনই টেস্ট অধিনায়কত্বের ইনিংস শুরুর আগে এই গাড়িটি কেনার বিষয়টিও স্মরণীয় হয়ে থাকবে। মেন ইন ব্লু-র তিন ফরম্যাটেই এখন নেতা রোহিত। রোহিত পাকাপাকিভাবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতের পঞ্চদশ টেস্ট অধিনায়ক হিসেবে।

টি ২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর রোহিত ধাপে ধাপে ভারতের তিন ফরম্যাটেরই অধিনায়ক হয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতেছেন। টেস্ট সিরিজ ভারত জিতলেও প্রথম টেস্টে অজিঙ্ক রাহানে ও বিরাট কোহলি নেতৃত্ব দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরে চোট থাকায় যেতে পারেননি রোহিত। তবে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে একদিনের সিরিজ ও টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছে মেন ইন ব্লু। শ্রীলঙ্কাকেও টি ২০ সিরিজে তিনটি ম্যাচেই হারিয়েছে। ভারত যে ফর্মে রয়েছে তাতে টেস্টেও শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় অসম্ভব নয়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও শ্রীলঙ্কার বিরুদ্ধে পুরে পয়েন্ট পেতে মুখিয়ে থাকবে টিম ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+