মিতালির টানা দ্বিতীয় অর্ধশতরানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে ভারত

টনটনে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে মিতালি রাজের ভারত। দিন-রাতের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ভারত তুলেছে ২২১ রান। প্রথম ম্যাচের তুলনায় আজ ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন দলের ব্যাটসম্যানরা। সর্বাধিক রান এদিনও অধিনায়ক মিতালি রাজের। তবে ব্যাটিংয়ের সময় ঘাড়ে চোট লাগায় ফিল্ডিং করতে নামেননি তিনি। দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক হরমনপ্রীত কৌর। রাধা যাদব পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমেছেন।

মিতালির টানা দ্বিতীয় অর্ধশতরানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে ভারত

টনটনের এই মাঠেই টেস্ট কেরিয়ারের একমাত্র শতরান তথা ২১৪ রানের ইনিংস খেলেছিলেন মিতালি রাজ, ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০২ সালে। পয়া সেই মাঠেই দলের প্রয়োজনে ফের খেললেন অধিনায়কোচিত ইনিংস। এদিন সাবধানতা অবলম্বন করেই আক্রমণাত্মক শট খেলছিলেন ভারতীয় ওপেনাররা। ১১.৫ ওভারে ফেরেন স্মৃতি মান্ধানা। ওপেনিং জুটিতে ওঠা ৫৬ রানের মধ্যে স্মৃতি করেন ৩০ বলে ২২, তিনটি বাউন্ডারি-সহ। কেরিয়ারের দ্বিতীয় একদিনের ম্যাচে ৭টি চারের সাহায্যে ৫৫ বলে ৪৪ রান করেন শেফালি ভার্মা। পুণম রাউতের জায়গায় এই ম্যাচে সুযোগ পাওয়া জেমাইমা রডরিগেজ অবশ্য আটের বেশি করতে পারেননি। ৭৭ রানে তিন উইকেট পড়ার দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মিতালি রাজ ও হরমনপ্রীত কৌর।

মিতালির টানা দ্বিতীয় অর্ধশতরানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে ভারত

১৭তম ওভারের পঞ্চম বল থেকে ৩৪তম ওভারের পঞ্চম বল অবধি ভারতকে টানেন মিতালি ও হরমনপ্রীত। ৩৯ বলে ১৯ করে আউট হন হরমনপ্রীত। দীপ্তি শর্মা, স্নেহ রানা, তানিয়া ভাটিয়া ও শিখা পাণ্ডের মোট সংগ্রহ ১৪ রান। উইকেটের অন্য প্রান্তে উইকেট পড়তে থাকলেও সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন মিতালি রাজ। ৪৩.৫ ওভারে দলের স্কোর যখন ১৮১, তখন শিখা পাণ্ডে আউট হন। ৪৬.২ ওভারে মিতালি রাজ আউট হন দলের ১৯২ রানের মাথায়। কেরিয়ারের ৫৭তম একদিনের আন্তর্জাতিক অর্ধশতরান পূর্ণ করে ৯২ বলে ৫৯ করে আউট হন মিতালি। মেরেছেন সাতটি চার। শেষ উইকেটে ২৯ রান যোগ করেন ঝুলন গোস্বামী ও পুণম যাদব। পুণম ইনিংসের শেষ বলে এক্লেসটোনের তৃতীয় শিকার হন। তিনটি চারের সাহায্যে ১৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন ঝুলন।

মিতালির টানা দ্বিতীয় অর্ধশতরানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে ভারত

ইংল্যান্ডের সফলতম বোলার কেট ক্রস, ৩৪ রানের বিনিময়ে তিনি নিলেন ৫ উইকেট। ৩৩ রানে ৩ উইকেট নেন সোফি এক্লেস্টোন। এই প্রতিবেদন লেখা অবধি ইংল্যান্ডের মহিলা দলের স্কোর ১২.১ ওভারে ২ উইকেটে ৪৮। ট্যামি বিউমন্ট ব্যক্তিগত ১০ রানে ঝুলনের বলে বোল্ড হন। পঞ্চম ওভারের পঞ্চম বলে ১৬ রানের মাথায় ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ে। এরপর ৪৮ রানের মাথায় পুণম যাদবের বলে ঝুলনের হাতে ক্যাচ দিয়ে ১০ রান করে আউট হন ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+