Women’s Asia Cup 2024: এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় মহি‌লা দল, বাংলা থেকে সুযোগ পেলেন দুই ক্রিকেটার

২০২৩ সালে পুরুষদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার লক্ষ্য মহিলাদের এশিয়া কাপ। চলতি মাসেই শুরু হবে মহিলাদের এশিয়া কাপ। শনিবার এই টুর্নামেন্টের জন্য ঘোষিত হল ভারতীয় মহি‌লা দল। দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর।

বোর্ডের পক্ষ থেকে মহিলাদের এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বাংলার রিচা ঘোষ ১৫ জনের দলের সুযোগ পেয়েছেন। ১৫ জনের পাশাপাশি শ্বেতা সেহরাবত, সাইকা ইশাক, তনুকা কানওয়ার এবং মেঘনা সিংহকে রিজার্ভ দলে রয়েছেন।

Women s Asia Cup 2024

এশিয়ার মোট আটটি দল এবারের টুর্নামেন্ট খেলবে। তাদেরকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রপ-বি'তে রয়েছে ভারতীয় দল। তাদের সঙ্গে রয়েছে নেপাল, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহি। আপাতত ভারতীয় মহিলা ক্রিকেট টিম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যস্ত। প্রথম ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। আগামিকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে রিচা ঘোষ চোট পেয়েছিলেন।

এবার এশিয়া কাপের আয়োজন করবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ডাম্বুলাতে বসছে এবারের মেয়েদের এশিয়া কাপের আসর। এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচেই ভারতীয় দল মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল অভিযান শুরু করবে আগামী ১৯ জুলাই। এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ছাড়াও খেলবে সংযুক্ত আরব আমিরশাহি (২১ জুলাই) এবং নেপালের (২৩ জুলাই) বিরুদ্ধে। সব ম্যাচ হবে ডাম্বুলা স্টেডিয়ামে।

ভারত গত বারের বিজয়ী। রেকর্ড সাত বার ট্রফি জিতেছে তারা। ২০২২ সালে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। সেবার শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার একমাত্র পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। চলতি বছর মহিলািদেরও টি২০ বিশ্বকাপ আছে। তার আগে এশিয়া কাপ প্রস্তুতির বড় মঞ্চ ভারতীয় মহি‌লা দলের দন্য।

ভারতের দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেস, রিচা ঘোষ, উমা ছেত্রী, পূজা বস্ত্রকর, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিংহ ঠাকুর, দয়ালন হেমলতা, আশা শোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, এবং সাজনা সজীবন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+