India's England Tour: অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডেও পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত, ২০২৬-এ কোন ইতিহাস লর্ডসে?

India's England Tour: ভারত চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া যাবে পাঁচ টেস্টের সিরিজ খেলতে। আগামী বছর ইংল্যান্ডেও পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত।

আজই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে সূচি প্রকাশ করা হয়েছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরেই ভারত-ইংল্যান্ড সিরিজ শুরু হবে।

India s England Tour

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট হবে লিডসের হেডিংলিতে। জুনের ২০ তারিখ থেকে তা শুরু হবে। জুলাইয়ের ২ তারিখ থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট বার্মিংহ্যামের এজবাস্টনে। লর্ডসে তৃতীয় টেস্ট জুলাইয়ের ১০ তারিখ থেকে। জুলাইয়ের ২৩ তারিখ থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে হবে চতুর্থ টেস্ট। পঞ্চম টেস্ট ওভালে ৩১ জুলাই থেকে।

২০২৫ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে দেশের মাটিতে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। সেটি হবে নটিংহ্যামে, মে মাসের ২২ তারিখ থেকে। এরপর ২৯ মে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি২০ আন্তর্জাতিক খেলবে ইংল্যান্ড।

ওডিআই সিরিজের ম্যাচগুলি হবে ২৯ মে, ১ ও ৩ জুন। জুনের ৬, ৮ ও ১০ তারিখ হবে টি২০ সিরিজের খেলাগুলি। এরপর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি করে ওডিআই ও টি২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। তারপর আয়ারল্যান্ড সফরে গিয়ে ইংল্যান্ড খেলবে তিনটি ওডিআই।

আগামী বছরের জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারতের মহিলা ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি২০ সিরিজের ম্যাচগুলি হবে ট্রেন্ট ব্রিজ (২৮ জুন), ব্রিস্টল (১ জুলাই), ওভাল (৪ জুলাই), ওল্ড ট্রাফোর্ড (৯ জুলাই) ও এজবাস্টনে (১২ জুলাই)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+