সৌরভের জন্যই আইসিসির সভা থেকে মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ভারত, বাংলাদেশে টি ২০ বিশ্বকাপ

২০২৫ সালের মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাচ্ছে ভারত। ২০২৪ ও ২০২৬ সালের মহিলা টি ২০ বিশ্বকাপ হবে যথাক্রমে বাংলাদেশ ও ইংল্যান্ডে। আইসিসির বার্ষিক কনফারেন্স চলছে বার্মিংহ্যামে। ২০২৭ সালে মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিটি হতে পারে শ্রীলঙ্কায়। লর্ডসেই হবে পরবর্তী দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আইসিসি চেয়ারম্যান নির্বাচন নভেম্বরে।

মহিলা ক্রিকেট নিয়ে আইসিসির পদক্ষেপ

মহিলা ক্রিকেট নিয়ে আইসিসির পদক্ষেপ

মহিলাদের ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ ইভেন্টগুলি কোথায় আয়োজন করা যায় তা নিয়ে আইসিসির বোর্ডের কাছে সুপারিশ পাঠিয়েছিল আইসিসি ওয়ার্কিং গ্রুপ। এতে সৌরভ ছাড়াও ছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার তথা নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান মার্টিন স্নেডেন, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সিইও তথা ইংল্যান্ড মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ক্লেয়ার কনর। আইসিসির পরবর্তী ফিউচার ট্য়ুরস প্রোগ্রামে মহিলা বিশ্বকাপ, টি ২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা হয়েছে।

বাংলাদেশে টি ২০ ও ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ

বাংলাদেশে টি ২০ ও ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ

২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে হবে মহিলাদের টি ২০ বিশ্বকাপ। বাংলাদেশ এই প্রথম মহিলাদের বড় মানের আইসিসি ইভেন্ট আয়োজন করতে চলেছে, টি ২০ বিশ্বকাপ বাংলাদেশে হবে এই নিয়ে দ্বিতীয়বার। ১০টি দল অংশ নেবে, মোট ২৩টি ম্যাচ খেলা হবে। ২০২৫ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ভারতে হবে, তবে কোন মাসে হবে তা চূড়ান্ত হয়নি। মহিলাদের চারটি বিশ্বকাপ-সহ এই নিয়ে পঞ্চম আইসিসি মহিলা ইভেন্ট ভারতে হবে। ৮টি দল খেলবে, বিশ্বকাপে থাকছে ৩১টি ম্যাচ।

ইংল্যান্ডে প্রথমবার

ইংল্যান্ডে প্রথমবার

২০২৬ সালের জুনে ইংল্যান্ডে প্রথমবারের জন্য হবে মহিলাদের টি ২০ বিশ্বকাপ। দলের সংখ্যা বেড়ে হবে ১২, ম্য়াচের সংখ্যা বেড়ে হবে ৩৩। ২০২৭ সালের ফেব্রুয়ারিতেই প্রথমবারের জন্য আয়োজিত হবে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি। শ্রীলঙ্কা আয়োজক দেশ হতে পারবে একটি শর্ত পূরণ করতে পারলে। ওই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করলে তবেই দ্বীপরাষ্ট্রে হবে মহিলাদের ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে অংশ নেবে ৬টি দেশ, থাকছে ১৬টি ম্যাচ।

লর্ডসে জোড়া ফাইনাল

লর্ডসে জোড়া ফাইনাল

আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। শুধু ২০২৩ সালের ফাইনালই নয়, ২০২৫ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হবে লর্ডসেই। ২০২৩ থেকে ২০২৭ সালের আন্তর্জাতিক ক্রিকেটের সূচিও অনুমোদন করেছে আইসিসির বোর্ড। চলতি বছরের নভেম্বর মাসেই আইসিসির চেয়ারম্যানের নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে আইসিসি। বর্তমানে এই পদে রয়েছেন জর্জ বার্কলে। ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ নভেম্বর অবধি টার্মে বার্কলের স্থলাভিষিক্ত দৌড়ে ফেভারিট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেই জানা যাচ্ছে। আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান এখন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই কমিটিতে বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করতে এলেন ড্যানিয়েল ভেত্তোরি ও ভিভিএস লক্ষ্মণ। প্রাক্তন ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করতে রাখা হয়েছে রজার হার্পার ও মাহেলা জয়বর্ধনেকে। কম্বোডিয়া, উজবেকিস্তান এবং আইভরি কোস্টকে অ্যাসোসিয়েট সদস্যের মর্যাদা দিয়েছে আইসিসি। ৯৬টি অ্যাসোসিয়েট দেশকে নিয়ে আইসিসিতে সদস্য দেশের সংখ্যা বেড়ে হলো ১০৮।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+