জোহানেসবার্গ টেস্টে কেমন হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার চূড়ান্ত দল? পিচ ও আবহাওয়া নজরে
কাল থেকে জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ১৯৯২ সালের পর থেকে ডারবানে দক্ষিণ আফ্রিকার ৯টি করে জয় ও ৯টি পরাজয় রয়েছে, জয়-পরাজয়ের অনুপাতে সেখানেই সবচেয়ে খারাপ পারফরম্যান্স টেস্টে। তবে প্রোটিয়ারা জোহানেসবার্গের ওয়ান্ডারার্সেই সবথেকে বেশি সংখ্যক টেস্ট হেরেছে, ৩১টির মধ্যে ১১টি। ভারত এখানে অপরাজেয়, ৫টি টেস্টে ২টিতে জয়, তিনটি ড্র।
|
পয়া জোহানেসবার্গ
রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারত ২০০৬ সালে প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় এই জোহানেসবার্গে। ভারতের এখানে অপরাজেয় থাকার প্রসঙ্গে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, এখানকার পিচে গতি রয়েছে, তবে বাউন্স সেঞ্চুরিয়নের মতো নয়। হয়তো সেই কারণেই এখানে ভারত ভালো খেলে থাকে। তবে এখানে চ্যালেঞ্জিং উইকেট। জিততে হলে আমাদের ভালো খেলতে হবে। দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ সামলাতে গোটা দল প্রস্তুত রয়েছে বলে দ্রাবিড়ের। পরিকল্পনার যথাযথ বাস্তবায়নেই এখন মূল ফোকাস।
|
পিচ, আবহাওয়া ও ওভার রেট
২০১৮ সালে জোহানেসবার্গে টেস্ট জিতেছিল ভারত। তবে সেই পিচ খারাপ আখ্যা পেয়েছিল আইসিসির বিচারে। এবার ওয়ান্ডারার্সের উইকেটে ঘাস রয়েছে। টেস্টের চার দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ আফ্রিকাও সিরিজে সমতা ফেরাতে মরিয়া থাকবে। সব কথা মাথায় রেখেও রাহুল দ্রাবিড় মনে করছেন, এই টেস্টেও ফয়সালা হবে। সেঞ্চুরিয়নে জিতলেও স্লো ওভার রেটের কারণে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের এক পয়েন্ট কাটা গিয়েছে, ক্রিকেটারদের জরিমানা হয়েছে নিয়ম মেনেই। দ্রাবিড় সতর্ক এই বিষয়টি নিয়েও। চার সিমার বল করেছেন। ফলে এমনিতেই ওভার রেট বজায় রাখা কঠিন। তারপর জসপ্রীত বুমরাহর চোট পাওয়া, বল পরিবর্তন-সহ কিছু বিষয়ও এর কারণ হতে পারে। যাই হোক. জোহানেসবার্গে আর পয়েন্ট নষ্টে রাজি নয় ভারত।
|
রাহানে-পূজারাকে নিয়ে
রাহুল দ্রাবিড় বলেছেন, নিশ্চিতভাবেই আমরা ব্যাটিং লাইন আপের কাছ থেকে বড় রান প্রত্যাশা করি। কিন্তু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিং করা সহজ নয়, কিংবা একসঙ্গে সকলের পক্ষে বড় রান করাও সম্ভব হয় না। আমাদের দলে একসঙ্গে অনেকেই কয়েকটি ম্যাচে ভালো শুরুর পরেও তা বড় রানে কনভার্ট করতে পারছেন না। প্রথম চার ব্যাটারের মধ্যে একজনের অন্তত বড় রান পাওয়া জরুরি। আগের টেস্টে রাহুল যেটা করতে পেরেছেন। অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে খেলানোর ইঙ্গিত দিয়ে দ্রাবিড় বলেছেন, অনেক সময় সব কিছু ঠিক থাকলেও বড় রান আসে না। এই ক্রিকেটাররাই আগে অনেক রান করেছেন, দলকে জিতিয়েছেন। আশা করব, আগামী ম্যাচগুলিতেই তাঁরা বড় রান করতে পারবেন। সবচেয়ে বড় কথা, তাঁরা যখন ব্যাট করছেন তখন সব ঠিকঠাকই থাকছে। তাঁরা ব্যাটার হিসেবে ভালো জায়গাতেই রয়েছেন। শুধু বড় রান আসারই অপেক্ষা।

ভারতের সম্ভাব্য একাদশ
দক্ষিণ আফ্রিকাকে দুই ইনিংসেই ২০০-র কমে বেঁধে ফেলা বোলিং লাইন আপেরও প্রশংসা করেছেন কোচ দ্রাবিড়। তিনি প্রথম একাদশ খোলসা করেননি। বিরাট কোহলি সাধারণত উইনিং কম্বিনেশন ভাঙেন না। তবে শার্দুল ঠাকুরের জায়গায় কোনও ব্যাটার, নয়তো উমেশ যাদবকে খেলানোর কথা ভাবা হচ্ছে ওয়ান্ডারার্সের উইকেট দেখে। শার্দুল প্রথম টেস্টে ব্যাট হাতে ভরসা দিতে পারেননি। উইকেট পেলেও আহামরি পারফরম্যান্স নেই। তবে ভারত উইনিং কম্বিনেশন ধরে রাখতেই পারে নতুন বছরের প্রথম টেস্টে। ভারতের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর বা উমেশ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।

নজিরের হাতছানি
দক্ষিণ আফ্রিকায় রাহুল দ্রাবিড় ২২ ইনিংসে ৬২৪ রান করেছেন। বিরাট কোহলি এখনও অবধি ১২টি ইনিংসে দক্ষিণ আফ্রিকায় টেস্টে করেছেন ৬১১ রান। ফলে জোহানেসবার্গেই তিনি বর্তমান কোচকে টপকাতে পারবেন। এই টেস্টে জিতলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জেতার নিরিখে স্টিভ ওয়ার ৪১টি টেস্ট জয়ের রেকর্ড স্পর্শ করবেন বিরাট কোহলি। সেই সঙ্গে নিশ্চিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়। অনিল কুম্বলের সর্বাধিক ৬১৯টি উইকেট রয়েছে। কপিল দেবের ৪৩৪ উইকেটের রেকর্ড টপকাতে রবিচন্দ্রন অশ্বিনের দরকার ৬ উইকেট। দক্ষিণ আফ্রিকা দলে আসবেন ডুয়ান অলিভিয়ের। তিনি আর দুটি উইকেট পেলে ৫০তম টেস্ট উইকেট পাবেন।
|
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ
কুইন্টন ডি ককের অবসরে দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন হবে। তবে একাধিকই। সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে নামার আগে প্রথম একাদশে ডুয়ান অলিভিয়েরের আসা নিশ্চিত। উইকেটকিপার হিসেবে আসবেন কাইল ভেরেইন। ফলে বাদ পড়ার সম্ভাবনা উইয়ান মুল্ডারের। কেন না, অভিষেক টেস্টে বিরাট কোহলির উইকেট পাওয়া-সহ ভালোই বল করেছেন মার্কো জানসেন। দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার ডুসেন, তেম্বা বাভুমা, কাইল ভেরেইন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার বা মার্কো জানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, ডুয়ান অলিভিয়ের, লুঙ্গি এনগিডি।
Allahudien Paleker will become South Africa's 57th Test umpire when he makes his debut in the 2nd Betway Test 👏
— Cricket South Africa (@OfficialCSA) January 2, 2022
“When you start umpiring, your dream is to get to stand in a Test match."
Read More ➡️ https://t.co/Sydsh4ESQv#SAvIND #FreedomTestSeries #BePartOfIt pic.twitter.com/QGNqHHUsFQ












Click it and Unblock the Notifications