IND vs ENG: ব্যাট করতে নামার আগেই ইংল্যান্ড পেয়ে গেল ৫ রান, অশ্বিনের ভুলের শাস্তি পেল ভারতীয় দল
রাজকোটে দ্বিতীয় দিনে জমাট ব্যাটিং ভারতীয় দলের। শুক্রবার দ্বিতীয় দিনের সকালে শুরুতেই কুলদীপ এবং জাদেজার উইকেট হারালেও ভারতকে বড় রানের পথে নিয়ে যাচ্ছেন অভিষেক হওয়া ধ্রুব জুড়েল এবং আর অশ্বিন। লাঞ্চের সময়ে ভারতের স্কোর ৭ উইকেট হারিয়ে ৩৮৮। কিন্তু ভারতীয় ইনিংস শেষ হওয়ার আগেই ইংল্যান্ডের স্কোরবোর্ডে উঠে গেল পাঁচ রান।
দ্বিতীয় দিনের সকালে নিয়ম ভাঙলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তারই খেসারত দিতে হল টিম ইন্ডিয়াকে। ইংল্যান্ডের খাতায় ব্যাটিংয়ে নামার আগেই ৫ রান জুড়ল। কিন্তু কী এমন ঘটালেন অশ্বিন? যার জেরে শাস্তি পেতে হল ভারতীয় দলকে। তুলে ধরা হল এই প্রতিবেদনে।

অশ্বিনকে একেবারেই সেই ঘটনায় খুশি দেখায়নি। তিনি বার বার আম্পায়ারের সঙ্গে কথা বলেন। তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু অশ্বিনের কথায় কাজ হয়নি। আম্পায়ার ৫ রান পেনাল্টির সিদ্ধান্তে অনড় থাকেন। তবে এই রান ভারতের মোট রান থেকে কাটা হবে না। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে পাঁচ রানের পেনাল্টি পায় ভারত। যার অর্থ, ইংল্য়ান্ড দল ব্যাট করতে নামবে ৫ রান স্কোরবোর্ডে নিয়েই।
এমসিসির আইনের ৪১.১৪.১ নম্বর ধারাতে উল্লেখ করা আছে, পিচের ক্ষতি করা বা ক্ষতি করার চেষ্টা করা নিয়ম বহির্ভূত। যদি ব্যাটসম্যান ব্যাটিং করার সময় বা বল খেলার সময় ক্রিজের নির্ধারিত জায়গায় প্রবেশ করেন তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে ক্রিজের সেই অংশ থেকে সরে যেতে হবে। রাজকোটে অশ্বিন যেটা করেছেন সেটা নিয়ম বহির্ভূত কাজের মধ্যে পড়েছে। যার জেরে কঠোর সিদ্ধান্ত নিলেন ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন ।
ENGLAND GETS THE PENALTY...!!!
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 16, 2024
India penalised 5 runs for running on the pitch - England will start their innings with 5/0. pic.twitter.com/v50h0Zq16G
সাম্প্রতিক অতীতে ভারতীয় দল এমন শাস্তির মুখে খুব একটা পড়েনি। এই ম্যাচে ১ উইকেট নিলেই ৫০০ উইকেট পাওয়ার মাইলস্টোন তৈরি করবেন অশ্বিন। কিন্তু রেকর্ড গড়ার আগেই বিতর্কে জড়ালেন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications