India vs WI Test: মাঠের বাইরে ক্যারিবিয়ান সুন্দরীর সঙ্গে মজে গিল, সঙ্গী দুই সতীর্থ

ক্যারিবিয়ান সফরে চর্চায় শুভমান গি‌ল। তবে মাঠে নয় মাঠের বাইরে। খেলার পাশাপাশি শুভমন গিলের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা অব্যাহত থাকে। কখনও তাঁর সঙ্গে নাম জড়িয়েছে সারা আলি খানের আবার সচিন কন্যা সারার সঙ্গে তাঁর প্রেমের জল্পনা তো সোশ্যাল মিডিয়ায় হট টপিক। তবে এবার শুভমনের সঙ্গে দেখা গেল মিস ওয়ার্ল্ডকে।

দেশে হোক বা বিদেশ সফরে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতপ্রার্থীদের সংখ্যা নেহাত কম নয়। সাধারণ ক্রিকেট ভক্তদের মতোই টিম ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় থাকেন অন্য পেশার সেলিব্রিটিরাও। ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়ার তরুণ তুর্কিদের সঙ্গে সাক্ষাত কর‌লেন অ্যাশে আব্রাহামস।

গিল

ত্রিনিদাদে ভারতীয় তারকাদের সাথে সাক্ষাত্ করতে হাজির হয়েছিলেন মিস ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো অ্যাশে আব্রাহামস। শুভমান গিল, ঈশান কিষান, যশস্বী জয়সওয়ালদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান ক্যারিবিয়ান এই সুন্দরী। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অ্যাশের আলাপচারিতার ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কী কথা হয়েছে? এই বিষয়ে হাসি মুখে ক্যারিবিয়ান সুন্দরীর জানিয়েছেন, "বেশী কথা হয় নি। আমি জানি ওরা খুবই ব্যস্ত। তবে আমি ওদের বললাম আমার ভারত সফরে ব্যাপারে। ভারতে যাওয়া আমার অনেকদিনের স্বপ্ন। ওরা আমার কথা শুনেছে। ওরা আমায় ভারতে স্বাগত জানিয়েছে।"

আগামী ডিসেম্বরে ভারতের মুম্বই শহরে বসবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। ভারতের আসার আগে ভারতীয় তারকাদের সাথে বেশ খানিকটা সময় কাটাতে দেখা গেলো অ্যাশেকে। তার আগে ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ক্যারিবিয়ান মডেলের সাক্ষাতের মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় নতুন উপাদান দিয়েছে।

অ্যাশে

ঈশান কিষান, জশস্বী জয়সওয়ালরা থাকলেও অ্যাশের সঙ্গে চর্চায় উঠে আসছে গিলের নাম। ছবি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় গুঞ্জন শুরু হয়েছে ক্যারিবিয়ান মডেল এবং গিলের সর্ম্পক নিয়ে। অ্যাশে জানিয়েছেন, "যখনই নতুন প্রজন্মের কাউকে সফল হতে দেখি তা আমায় অনুপ্রাণিত করে। ওরা (ভারতীয় ক্রিকেটাররা) খুবই মিষ্টভাষী ছিলেন।

শুভমান গিলের নাম মাঝেমধ্যেই ভারতের কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মেয়ে সারার নাম শুনতে পাওয়া যায়। একটা সময় তাঁদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও গুঞ্জন উঠেছিল। এমনকী, কোনও ম্যাচ চলাকালীন শুভমান গিল যদি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে আসেন, তাহলেও গ্যালারি থেকে সারা-সারা চিৎকার শুনতে পাওয়া যায়। এমনকী, সমাজ মাধ্যমেও দুই জনকে নিয়ে যথেষ্ট চর্চা হয়ে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+