India vs West Indies T20I: ভারতের টি ২০ দলে সুযোগ পেলেন কুলদীপ যাদব, ছিটকে গেলেন সুন্দর

ইডেনে বুধবার থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ। তারই আগে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তাঁর পরিবর্তে দলে নেওয়া হলো কুলদীপ যাদবকে। কলকাতা নাইট রাইডার্সে খেলার সুবাদে ইডেনের পরিবেশ কুলদীপের নখদর্পণে। তাছাড়া ২০১৮ সালে ভারত শেষবার যে ওয়েস্ট ইন্ডিজকে এখানে হারিয়েছিল তাতে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন কুলদীপ।

অনুশীলনে ভারত

অনুশীলনে ভারত

আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজকে একদিনের সিরিজে ৩-০ ব্যবধানে হারানোর পর শনিবার রাতে কলকাতায় এসে পৌঁছান রোহিত শর্মারা। ওয়েস্ট ইন্ডিজ গতকালের পর আজও ইডেনে অনুশীলন করে। তবে গতকাল বিশ্রামে কাটানোর পর ভারতীয় দল আজ থেকে টি ২০ সিরিজের মহড়া শুরু করল। নৈশালোকে ইডেন ঘণ্টা তিনেক অনুশীলন। প্রথমে ওয়ার্ম আপ, তারপর নেট প্র্যাকটিস। তবে অনুশীলনে দেখা যায়নি ওয়াশিংটন সুন্দরকে। তাতেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়। বিশেষ করে ভারতীয় দলের সঙ্গেই অনুশীলন করতে দেখা যায় কুলদীপ যাদব ও হরপ্রীত ব্রারকে।

সুন্দর আউট, কুলদীপ ইন

সুন্দর আউট, কুলদীপ ইন

এরপর রাতে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, আমেদাবাদে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিং মাসলে চোট লেগেছে ওয়াশিংটন সুন্দরের। সে কারণে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজেই খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে কুলদীপকে। এদিকে, আজ ইডেনে গিয়েই পিচ দেখতে চলে যান রোহিত শর্মা। ডেকে নেন কোচ রাহুল দ্রাবিড়কেও। কথা হয়েছে কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে। নভেম্বরেই ইডেনে নিউজিল্যান্ডকে টি ২০ আন্তর্জাতিকে হারিয়েছিল ভারত, রাহুল-রোহিত জুটি প্রথম ট্রফিটিও স্পর্শ করেন এই ইডেনে। জানা গিয়েছে পিচ দেখে তাঁরা খুশি।

রানের সন্ধানে বিরাট

রানের সন্ধানে বিরাট

রান পেতে মরিয়া বিরাট কোহলিও। ২০১৯ সালে শেষবার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে শতরান করেছিলেন। তারপর থেকে শতরান পাননি। বিরাট এদিন দলের ওয়ার্ম আপ শুরুর আগে ডেকে নেন থ্রো ডাউন বিশেষজ্ঞ দয়ানন্দকে। মিনিট দশেক নেটে ব্যাটিং প্র্যাকটিস করার পর যোগ দেন সতীর্থদের সঙ্গে ওয়ার্ম আপে। ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণদের ব্যাটিংয়ের পর তিনি আবার হাজির হন নেটে। পাশাপাশি দুটি নেটে জোরে বোলার ও স্পিনারদের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন, এরপর চলে যান মাঝের উইকেটে। প্রতিটা বল আছড়ে ফেলছিলেন বাউন্ডারির বাইরে। ইডেনে বিরাটের ব্যাটে রানের ঝলক দেখার ইঙ্গিত মিলেছে।

ভারতীয় টি ২০ দল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি ২০ দলে রয়েছেন রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (সহ অধিনায়ক ও উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা, কুলদীপ যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+