India vs West Indies Test: মুম্বই না ত্রিনিদাদ, কোথায় বেশি বৃষ্টি? উত্তর খুঁজছেন রোহিত
ভৌগলিক অবস্থানের বিচারে মুম্বই এবং ত্রিনিদাদের দূরত্ব কয়েক ১৪ হাজার কিলোমিটারের কাছাকাছি। কিন্তু ভৌগলিক অবস্থান যতই দূরবর্তী হোক প্রাকৃতিক কারণে একই বিন্দুতে ত্রিনিদাদ এবং মুম্বই। দুই জায়গার বর্তমান কমন ফ্যাক্টর কী জানেন? উত্তর অবশ্যই বৃ্ষ্টি। কোথায় বেশি বৃষ্টি হচ্ছে? বুঝতে পারছেন না স্বয়ং ভারত অধিনায়ক রোহিত শর্মাও।
ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ ছিল টিম ইন্ডিয়ার সামনে।কিন্তু পঞ্চম দিনে প্রবল বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্ট জয়ের আশা অধরাই রয়ে গিয়েছে ভারতীয় দলের। সিরিজ জিতলেও পয়েন্ট বাড়িয়ে রাখার টার্গেট পূরণ হল না। ম্যাচ শেষে কয়েক ঘণ্টা পরে সোশ্যাল মিডিয়ায় একটি মজার পোস্ট করেছেন ভারত অধিনায়ক।

সমাজ মাধ্যমে ভারত অধিনায়ক যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে তিনি, রাহানে, বিরাট, মুকেশ ঈশান কিষানরা রয়েছে। সেখানে রোহিতকে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে ছবির ক্যাপশনে লিখেছেন, 'মুম্বই হোক বা ত্রিনিদাদ...' । মুম্বই এই মুহুর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কবলে। কিন্তু তাই বলে ওয়েস্ট ইন্ডিজেও এই অবস্থা হবে সে আর কেই বা ভেবেছিল।
ত্রিনিদাদে বারবার যেভাবে বৃষ্টি এসে খেলায় বাধা দিয়েছে, তাই হয়ত হিটম্যান এভাবে আকাশের দিকে তাকিয়েছিলেন। আর সেই ক্যাপশনটির মাধ্যমে হয়ত ত্রিনিদাদ ও মুম্বইয়ের বৃষ্টির কথাই বোঝাতে চেয়েছিলেন। কারণ মুম্বইয়ে প্রবল বৃষ্টি হয়ে থাকে।

বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ ড্র হলেও ১-০ ফলেই সিরিজ জিতেছে ভারত। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, 'প্রত্যেক জয়ই আলাদা। ওয়েস্ট ইন্ডিজে খেলা একটা আলাদা চ্যালেঞ্জ। দুভার্গ্যবসত শেষ দিনে কোনও খেলা হয়নি, আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। শেষ দিনে এখানে ব্যাট করা কতটা কঠিন সেটা জানতাম। কিন্তু দুভার্গ্য পঞ্চম দিনে খেলাই হল না।'
Mumbai ya Trinidad 🤔🌧️ pic.twitter.com/jOPINPXW4a
— Rohit Sharma (@ImRo45) July 25, 2023
সিরিজ জয়ের পাশাপাশি সিরাজ-ঈশান কিষান-যশস্বীদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন হিটম্যান। এই সিরিজে তাদের পারফরম্যান্সই বড় প্রাপ্তি টিম ইন্ডিয়ার জন্য।

চলতি বছরে এখনও অবধি ২টি টেস্ট সিরিজ এবং একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেছে ভারত। আগামী ৫ মাস আর ভারতীয় টিমের কোনও টেস্ট সিরিজ নেই। বক্সিং ডে টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত খেলতে ২৬ ডিসেম্বর।
এবার ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ২৭ জুলাই বার্বাডোসে অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications