India vs West Indies T20: টিম ইন্ডিয়ায় অভিষেকের তালিকায় কারা? জানুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
একদিনের সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন টি টোয়েন্টি। বৃহস্পতিবার থেকে ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। বিরাট-রোহিতদের বিশ্রামে এই সিরিজে দল নিয়ে নামবেন হার্দিক পাণ্ডিয়া। একদিনের সিরিজের মতোই টি টোয়েন্টিতে পরীক্ষা-নিরীক্ষার ধারা অব্যাহত রাখবে টিম ইন্ডিয়া। একঝাঁক নতুন মুখের ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে অভিষেক হতে পারে।
এই টি টোয়েন্টি সিরিজে নতুন ওপেনিং জুটিকে দেখা যেতে পারে। কারণ টেস্টের পর এবার টি টোয়েন্টিতেও দরজা খুলতে চলেছে যশস্বী জয়সওয়ালের জন্য। শুভমান গিলের সঙ্গে তাঁকেই ওপেন করাতে পারে টিম ম্যানেজমেন্ট। আইপিএল ২০২৩-এ দুর্দান্ত পারফরম্যান্সের পরে, তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যানকে আন্তর্জাতিক ম্যাচেও ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে।

যশস্বী জয়সওয়াল ওপেনার হওয়ার পাশাপাশি মিডল অর্ডারে তিলক ভার্মার অভিষেক হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হায়দরাবাদী তরুণকে তিন নম্বরে ব্যাট করতে পাঠাতে পারে থিঙ্ক ট্যাঙ্ক। এরপর যথাক্রমে ৪ ও ৫ নম্বরে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের খেলা প্রায় নিশ্চিত।
বোলিং বিভাগেও মুকেশের সুযোগ পাওয়ার সম্ভবনা প্রবল। তাঁর সঙ্গে দৌড়ে আছেন আভেশ খানও। অতিরিক্ত স্পিনার নিয়ে খেলতে পারে ভারত। হেড টু হেডে নজর দিলে দেখা যায়, টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৭টি ম্যাচে জিতেছে ভারত ও ৭টি ম্যাচে জিতেছে ক্যারিবিয়ানরা। অমীমাংসিত ১টি ম্যাচ।

তিনটি ওডিআই ম্যাচের প্রথমটিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। পরের দুটো ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলে টিম ইন্ডিয়া। তাঁর নেতৃত্বে ওডিআই সিরিজের ২টি ম্যাচের ১টিতে জেতে টিম ইন্ডিয়া। আর একটি হারে মেন ইন ব্লু। এবার টি টোয়েন্টি সিরিজে পরীক্ষা ক্যাপ্টেন পাণ্ডিয়ার
বৃহস্পতিবারের পর ৬, ৮, ১২ এবং ১৩ অগস্ট বাকি ম্যাচগুলি হবে। সিরিজের প্রথম ম্যাচ হবে ত্রিনিদাদে। পরের দু'টি হবে গুয়েনাতে। এবং শেষ দু'টি ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডাতে। এরআগে এই স্টেডিয়ামে একটি মাত্র টি টোয়েন্টি ম্যাচ হয়েছিল। সেখানে বড় রান উঠেছিল। বৃহ্সপতিবার স্কোরবোর্ডে বড় রান উঠতে পারে। ম্যাচে বৃষ্টিপাতের হালকা সম্ভবনা রয়েছে।
ভারতের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন নিকোলাস পুরান, শাই হোপ ও শিমরান হেটমায়ার। অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে রভমান পাওয়েলের কাঁধে। সহ অধিনায়ক হয়েছেন কাইল মেয়ার্স।

ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সঞ্জু স্যামসন অথবা ঈশান কিষাণ , তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া(অধিনয়াক), যজুবেন্দ্র চাহাল অথবা রবি বৈষ্ণোই, কুলদীপ যাদব অক্ষর প্যাটেল, উমরান মালিক অথবা আভেশ খান, মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ-ব্র্য়ান্ডন কিং,কাইল মেয়ার্স, , শেই হোপ অথবা জনসন চার্লস, নিকোলাস পোরান,শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল(অধিনায়ক), রোস্টন চেজ, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড অথবা জেসন স্মিত, আলিক আথানজে, আকেল হোসেন, ওশানে টমাস অথবা আলজারি যোশেফ।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications