১৮২ মিটার দীর্ঘ 'স্ট্যাচু অব ইউনিটি' নয়, তিরুবন্তপুরম মেতে ৩৫ ফুটের কাটআউট নিয়ে
পঞ্চম ওয়ানডের আগে মহেন্দ্র সিং ধোনির ভক্তরা তিরুবনন্তপুরমে ভারতের প্রাক্তন অধিনায়কের একটি ৩৫ ফুট উঁচু কাট আউট খাড়া করলেন।
গোটা ভারতবর্ষ যখন ১৮২ মিটার দীর্ঘ 'স্ট্যাচু অব ইউনিটি' নিয়ে আলোচনায় মেতে, তখন কেরলের তিরুবন্তপুরমে ভারতীয় সমর্থকরা মেতে ৩৫ ফুট উঁচু কাটআউট নিয়ে। বৃহস্পতিবার এই শহরেই গ্রিনফিল্ড স্টেডিয়ামে সিরিজের শেষ একদিনের ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারত। আর তার আগেই কেরলের ধোনি-ভক্তরা প্রাক্তন ভারত অধিনায়কের ওই বিশাল কাটআউট তৈরি করেছেন।
ধোনির আইপিএল প্য়াঞ্চাইজি চেন্নাই সুপার কিংস-এর একটি টুইটার পোস্টে দেখা গিয়েছে কেরালার ধোনিভক্তদের এই কীর্তি। সম্প্রতি ভারতের টি২০ দল থেকে ধোনিকে ছেঁটে ফেলেছেন নির্বাচকরা। কিন্তু ধোনির জনপ্রিয়তা এখনও অটুট। মুম্বই ম্যাচে উইকেটের পিছনে ধোনি দেখিয়ে দিয়েছেন উইকেটে পিছে তিনি এখনও কত ক্ষিপ্র।
#akdfa #akdfacutout #35ftcutoutforMSD #cutoutofdhoni #keralacutout #allkeraladhonifansassociation @msdhoni @SaakshiSRawat @ChennaiIPL @BCCI @cricbuzz @StarSportsIndia pic.twitter.com/OFRUnZvmVT
— All Kerala Dhoni Fans Association(AKDFA) (@AKDFAOfficial) October 31, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তবে তিরুবন্তপুরমে তিনি দাঁড়িয়ে আছেন আরও একটি ওডিআই রেকর্ডের সামনে। মাত্র ১ রান করলেই তিনি পঞ্চম ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করবেন।
#Thala's Vishwaroopam getting ready at Trivandrum! #WhistlePodu #INDvWI 🦁💛 #Yellove from @AKDFAOfficial! pic.twitter.com/AL8hxZ6DWz
— Chennai Super Kings (@ChennaiIPL) October 31, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বর্তমানে একদিনের ক্রিকেটে ধোনির মোট রান ১০১৭৩। কিন্তু এরমধ্যে ১৭৪ রান তিনি ভারতীয় দলের জার্সিতে করেননি। এই রানটা এসেছিল ২০০৭ সালে এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিরুদ্ধে খেলে। কাজেই ভারতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে তাঁর রান আপাতত ৯৯৯৯।
তবে কেবল কেরলের ভারতীয় সমর্থকদের এই উদ্যোগই নজর কাড়েনি বাকি ভারতের। মাত্র কয়েকমাস আগে ভয়ঙ্কর বন্য়ায় বিপর্যস্ত কেরল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে মুগ্ধ স্বয়ং ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। কেরলের পর্যটন মন্ত্রী কাড়াকামপাল্লি সুরেন্দ্রন কোহলির একটি হাতে লেখা বার্তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
Thank you Virat, @imVkohli for the nice words you have shared. We are delighted to know that #Kerala makes you happy every time you are here. Enjoy your stay here & have a great game tomorrow. Wishes!#KeralaTourism #IndiaVsWestIndies pic.twitter.com/MBgpxZXK0u
— Kadakampally (@kadakampalli) October 31, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>সেই বার্তায় বিরাট কেরল পর্যটন দপ্তরের উষ্ণ আথিতেয়তার জন্য তাদের ধন্যাদ জানিয়ে সবাইকে কেরল ভ্রমণে আসর জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন কেরলে এসে এই রাজ্যের ইতিবাচক শক্তিকে অনুভব করন।
Thank you Thiruvananthapuram for this amazing welcome. #TeamIndia pic.twitter.com/eCsk4jEbXp
— BCCI (@BCCI) October 30, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>মঙ্গলবার কেরলে এসে পৌঁছায় দুই দল। তাঁদের যেভাবে দক্ষিণ ভারতের এই রাজ্যে অভ্যর্থনা জানানো হয় তাতে অভিবীত ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই। দুই দেশের ক্রিকেট বোর্ডই সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।
Arrived in Trivandrum ahead of 5th ODI vs India. 
Location reminds us so much of home! #WindiesCricket #ItsOurGame pic.twitter.com/SRGSzLacKz
— Windies Cricket (@windiescricket) October 30, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তবে মাঠে দুইদলের মধ্যে এই উষ্ণতা দেখতে পাওয়ার সম্ভাবনা কম। মুম্বইয়ে একদিনের ক্রিকেটে তৃতীয় বৃহত্তম জয় পাওয়ার পর কিন্তু ভারতীয় দল তিরুবন্তপুরমে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। অপরদিকে সিরিজ জেতা আর সম্ভব নয় ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু গত ম্যাচের হার ভুলে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আরও একবার নিজেদের প্রমাণ করে মরিয়া।
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়
Click it and Unblock the Notifications