India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজে ব্যবস্থাপনায় ক্ষুব্ধ, পারফরম্যান্সের জন্য কাকে কৃতিত্ব দিলেন হার্দিক?
সীমিত ওভারের ক্রিকেটে পরবর্তী অধিনায়ক হিসাবে সবথেকে বেশি চর্চায় হার্দিক পাণ্ডিয়ার নাম। আইপিএলে গুজরাতকে নেতৃত্ব দিয়ে নিজের অধিনায়কত্বের দক্ষতা প্রমাণ করেছেন টিম ইন্ডিয়ার এই অল রাউন্ডার। এমনকি বেশ কিছু টি টোয়েন্টি ম্যাচেও এরআগে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে পাণ্ডিয়া। এবার বিশ্বকাপের আগে একদিনের ক্রিকেটেও নেতৃত্বের ছাপ রাখলেন।
রোহিত শর্মা প্রথম একদিনের ম্যাচে নেতৃত্ব দিলেও, দ্বিতীয় এবং সিরিজের নির্ণায়ক ম্যাচে বিশ্রামে ছিলেন। ফলে অধিনায়কত্বের দায়িত্ব সামলান পাণ্ডিয়া। দ্বিতীয় ম্যাচে হারলেও তৃতীয় ম্যাচে স্বমহিমায় দেখা গেল টিম ইন্ডিয়াকে। শুধু সফলভাবে নেতৃত্ব দেওয়াই নয় ব্যাট হাতেও দুরন্ত ইনিংস খেললেন হার্দিক। কঠিন সময়ে নেতৃত্বটা যে তিনি উপভোগ করে তা জানাতে ভুল করলেন না পাণ্ডিয়া।

ম্যাচ শেষে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, 'সত্যি কথা বললে, ক্যাপ্টেন হিসাবে এরকম ম্যাচ খেলতে চাই। যেখানে সব কিছু সরু সুতোর ওপর ঝুলছে। জানতাম ব্যর্থ হলে হতাশা সঙ্গী হবে। তবে যেভাবে সবাই চাপ সামলে নিজেদের চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে, অধিনায়ক হিসাবে সেটাই দেখতে চাই। সবাইকে চাপ সামলে পরিস্থিতি উপভোগ করতে হবে এভাবেই।'
বিশ্রামে থাকলেও বিরাট রোহিতের প্রসঙ্গে পাণ্ডিয়া বলেন, 'বিরাট ও রোহিত দলের গুরুত্বপূর্ণ অংশ। তবে তাদের বিশ্রাম দেওয়া দরকার ছিল। যে কারণে সুযোগ পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। ম্যাচের আগে বিরাটের সঙ্গে দারুণ আড্ডা হয়েছিল। ওরা চেয়েছিল আমি ওয়ানডে ফর্ম্যাটে আরও বেশি সময় দিই। ম্যাচ চলাকালীন বেশ কিছু ক্যাচ নেন শুভমন গিল।'

লোয়ার অর্ডারে হার্দিক ৭০ রান করে অপরাজিত থাকেন। তাঁর এই ইনিংসের জন্য কোহলিকে কৃতজ্ঞতা জানান পাণ্ডিয়া। তাঁর কথায়, 'কয়েকদিন আগেই বিরাটের সঙ্গে কথা হয়। ও বেশ কয়েকটা ব্যাপার নিয়ে বলেছিল। ও আমাকে কয়েকটি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ ইনপুট দিয়েছে। সাত আট বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। কিছু মানুষের থেকে একইরকম সাহায্য পেয়ে আসছি।'

একইসঙ্গে হার্দিকের কথায়, 'ক্রিজে কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম। উইকেট ভাল ছিল। বলেছিল, উইকেটে যেন কিছুটা সময় কাটাই। সেটা মাথায় ছিল।চাপ সামলাতে না পারলে নায়ক হতে পারবে না।' তবে সাফল্য ভুলে সামনে তাকাতে চাইছেন পাণ্ডিয়া। সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি সিরিজ রয়েছে। তারপরই বিশ্বকাপ। পাণ্ডিয়ার থেকে এবার টিম ম্যানেজমেন্টের প্র্ত্যাশাও যে বেশি।
এদিকে, ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর মঞ্চেই পাণ্ডিয়া ক্ষোভ উগরে দিলেন ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেটারদের ন্যূনতম পরিষেবা দিতেও ব্যর্থ ক্যারিবিয়ান বোর্ড। পাণ্ডিয়ার বক্তব্য, কোনও বিলাসবহুল পরিষেবা চাওয়া হয়নি। কিন্তু ন্যূনতম প্রয়োজনও মেটাতে পারেনি তারা। বেশ বিরক্ত হয়েই ভারত অধিনায়ক বলেন, 'আশা করি পরের বার যখন আমাদের ডাকা হবে, তখন ন্যূনতম সুযোগ সুবিধাগুলো পাব।'
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications