BCCI Meeting: মহিলাদের বিশ্বকাপের ম্যাচ পাচ্ছে না ইডেন, অক্টোবরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট কলকাতায়

BCCI Meeting: আজ কলকাতায় হয়ে গেল বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। সেখানেই স্থির হলো অক্টোবরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টটি হবে কলকাতায়।

মহিলাদের ওডিআই বিশ্বকাপ হবে সেপ্টেম্বরে। তবে ক্রিকেটের নন্দনকাননে এই আইসিসি ইভেন্টের কোনও ম্যাচই হচ্ছে না।

BCCI Meeting

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, মহিলাদের ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ হবে বিশাখাপত্তনমে। মুল্লানপুর, ইন্দোর, তিরুবনন্তপুরম ও গুয়াহাটিতে হবে মহিলাদের বিশ্বকাপের খেলাগুলি। গতকাল সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় অবশ্য বিশ্বকাপের ম্যাচ পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন।

যদিও স্নেহাশিস বলেছিলেন, বিসিসিআইয়ের সিদ্ধান্তই আমরা মেনে চলব। পরের বছরই টি২০ বিশ্বকাপও ভারতে রয়েছে। তবে কলকাতার ক্রিকেটপ্রেমীদের পক্ষে খুশির খবর। অক্টোবরেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট হবে ইডেনে।

অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু হবে। প্রথম টেস্ট হবে মোহালিতে। ২ তারিখ থেকে শুরু হওয়ার কথা মোহালি টেস্টের। দ্বিতীয় টেস্টটি ইডেনে হবে অক্টোবরের ১০ থেকে ১৪ তারিখ। এরপরই ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। নভেম্বরে গুয়াহাটিতে প্রথমবার কোনও টেস্ট খেলা হবে। নভেম্বরে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট হবে অসমের রাজধানীতে।

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ৩০ নভেম্বর এবং ডিসেম্বরের ৩ ও ৬ তারিখ তিনটি ওডিআই খেলা হবে রাঁচি, রায়পুর ও বিশাখাপত্তনমে। এরপর থাকবে টি২০ সিরিজ। কটক, নাগপুর, ধরমশালা, লখনউ ও আমেদাবাদে টি২০ সিরিজের ম্যাচগুলি হবে ডিসেম্বরের ৯, ১১, ১৪, ১৭ ও ১৯ তরিখ।

ঘরোয়া ক্রিকেটেও কিছু বদল আসছে। দলীপ ট্রফি ফের অঞ্চলভিত্তিক ফরম্যাটে ফিরছে। ৬টি জোন অংশ নেবে। মরশুম শুরু হবে দলীপ ট্রফি দিয়ে। তামাক ও ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন নিয়ে সরকারি নির্দেশিকা মেনে চলার বিষয়টিও চূড়ান্ত হয় এদিনের বৈঠকে। স্কোরাররা এবার প্রতিটি ঘরোয়া ম্যাচপিছু ১৫ হাজার টাকা করে পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+