Ind vs WI Test: বিরাট ভাঙলেন সচিনের কীর্তি! আন্তর্জাতিক ক্রিকেটে মাইলস্টোন ম্য়াচে কোহলির পারফরম্যান্স কেমন?
India vs West Indies 2nd Test: বিরাট কোহলি নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ তথা ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন ২৯তম টেস্ট শতরান হাঁকিয়ে। ছুঁলেন ডন ব্র্যাডম্যানের কীর্তি।
একইসঙ্গে সচিন তেন্ডুলকরকেও পিছনে ফেলে দিলেন কিং কোহলি। ৫০০তম আন্তর্জাতিক শতরান পাওয়ার সময় সচিনের শতরানের সংখ্যা ছিল ৭৫, বিরাটের ৭৬। তবে বিদেশে আন্তর্জাতিক শতরান সচিনের আছে ২৯টি, বিরাটের হলো ২৮টি।

৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শতরান হাঁকিয়েছেন। ১১টি চারের সাহায্যে ২০৬ বলে ১২১ রানে রান আউট হলেন। ১০০তম আন্তর্জাতিক ম্যাচ বিরাট ২০১২ সালের ১২ মার্চ মীরপুরে এশিয়া কাপে খেলেছিলেন। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেই ম্যাচে বিরাট ৮২ বলে ৬৬ রান করেছিলেন। সচিন তেন্ডুলকরের সঙ্গে গড়েছিলেন ১৪৮ রানের পার্টনারশিপ।
বিরাটের ১০০তম আন্তর্জাতিকে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত, সচিনের শতরান সত্ত্বেও। বিরাটের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে ভারত রান তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০১৪ সালের ৬ নভেম্বর। মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে ওই ম্যাচে বিরাট নেতৃত্ব দেন। ব্যাট হাতে ২টি ছক্কা ও ২টি চারের সাহায্যে করেছিলেন ৪৪ বলে ৪৯। অম্বাতি রায়ুডু শতরান হাঁকিয়েছিলেন।

কোহলির ৩০০তম আন্তর্জাতিক ম্যাচটিও ছিল একদিনের আন্তর্জাতিক। ২০১৭ সালের ২৪ অগাস্ট। শ্রীলঙ্কায় হওয়া সেই ম্যাচে বিরাট কোহলিতিনে নেমে ২ বলে ৪ রান করে আউট হয়ে গিয়েছিলেন। ভারতের টার্গেট ছিল ২৩১। বিনা উইকেটে ১০৯ থেকে ৭ উইকেটে ১৩১ স্কোর হয়ে গিয়েছিল ভারতের। ধোনির ৪৫ ও ভুবনেশ্বর কুমারের ৫৩ রানের দৌলতে ১০০ রানের পার্টনারশিপ বাঁচিয়ে দেয় ভারতকে।

কোহলির চারশোতম আন্তর্জাতিক ম্যাচটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০১৯ সালে ১৮ ডিসেম্বর। বিরাট অবশ্য আউট হয়েছিলেন গোল্ডেন ডাক সঙ্গী করে। ৩৮তম ওভারে ব্যাট করতে নেমে কায়রন পোলার্ডের স্লো ও ওয়াইড শর্ট বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরেছিলেন কোহলি।












Click it and Unblock the Notifications