India vs Ireland T20I: বিশ্বকাপের আগেই নতুন কোচ ভারতীয় দলে, আয়ারল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার নতুন হেডস্যার
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ পর্যায়ে। এবার ভারতের মিশন আয়ারল্যান্ড সিরিজ। জসপ্রীত বুমরাহের নেতৃত্বে একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে আইরিশদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়ার নির্বাচক মণ্ডলী। কিন্তু কে হবেন এই সফরে ভারতীয় দলের কোচ? যা নিয়ে বিগত কয়েকদিন ধরেই চর্চা তুঙ্গে।
আয়ারল্যান্ড সফরে রাহুল দ্রাবিড় ও তাঁর সহযোগী কোচিং স্টাফদের বিশ্রাম দেওয়া হয়েছে। দ্রাবিড়ের অনুপস্থিতিতে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরে যেতে পারে, এমনই সম্ভবনা ছিল।ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, ভিভিএস লক্ষ্মণও আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন না।

হেড কোচকে ছাড়াই কোনও সফরে খেলতে যাবে ভারতীয় দল। এই কথাটা ভেবেই অনেকে অবাক হচ্ছে। কারণ আন্তর্জাতিক পর্যায়ে টুর্নামেন্ট খেলতে যাবে দল, তাও আবার সেই দলে হেড কোচ থাকবে না, এটাও কী সম্ভব। অবশেষে আয়ারল্যান্ড সফরের কোচের নাম প্রকাশ্যে এল।এশিয়া কাপ, বিশ্বকাপের আগে নতুন কোচ বেছে নিতে চলেছে বিসিসিআই।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুসারে, আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের কোচের ভূমিকায় দেখা যেতে চলেছে সীতাংশু কোটাককে। সাইরাজ বাহুতুলেরকে বোলিং কোচের দায়িত্ব দেওয়া হতে পারে এই সফরে। এনসিএতে লক্ষ্মণের সহকারী হিসাবে নিযুক্ত রয়েছেন কোটাক। সম্প্রতি আলুরে তাঁর নেতৃত্বেই হাইপারফরম্যান্স ক্যাম্প অনু ষ্ঠিত হয়েছে। এবার টিম ইন্ডিয়ার দায়িত্ব পাচ্ছেন সীতাংশু।

বোর্ডের একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, 'সীতাংশু কোটাক আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের কোচের ভূমিকায় থাকবেন, বোলিং কোচ হবেন বাহুতুলে। ১৬ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর তরুণ ক্রিকেটারদের নিয়ে হাইপারফরম্যান্স ক্যাম্প হবে, যার দায়িত্বে থাকবেন লক্ষ্মণ।'
১৮, ২০ এবং ২৩ অগস্ট তিনটি টি ২০ ম্যাচ খেলবে ভারত ও আয়ারল্যান্ড। গতবছর দুই দেশের মধ্যে দু'ম্যাচের টি ২০ সিরিজ হয়েছিল। এ বার ম্যাচের সংখ্যা বেড়ে হয়েছে তিন।
হেড কোচ ছাড়া ভারতীয় দল সিরিজ খেলেনি এমনটা নয় ২০১৫ সালে ডানকান ফ্লেচারের বিদায়ের পর ২০১৭ সালে অনিল কুম্বলের নিয়োগ না হওয়া পর্যন্ত হেড কোচ ছাড়াই খেলেছিল ভারত। রবি শাস্ত্রীকে দলের নির্দেশক হিসেবে রাখা হয়েছিল। তার আগেও, ২০০৭ সালে গ্রেগ চ্যাপেলের বিদায়ের পর ভারতীয় দল প্রধান কোচ ছাড়াই ছিল।

ইনজুরি কাটিয়ে জসপ্রীত বুমরাহ আয়ারল্যান্ড সফর থেকে ভারতীয় দলে ফিরছেন। বুমরাহকে এই দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে তরুণ খেলোয়াড়দের একটি বাহিনী রয়েছে। এশিয়ান গেমসেও হয়তো দ্বিতীয় সারির ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করতে পারেন লক্ষ্মণ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications