Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইনজামাম বেছে নিলেন ভারত-ইংল্যান্ডের মধ্যে ফারাক গড়া ভারতীয় ক্রিকেটারকে

ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের উচ্ছ্বসিত প্রশংসা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। তাঁর মতে, সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজে দুই দলের মধ্যে ফারাক গড়ে দিয়েছেন পন্থই।

দুরন্ত ছন্দে

দুরন্ত ছন্দে

অস্ট্রেলিয়া সফর থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন ঋষভ পন্থে। বিশেষ করে ব্রিসবেনে ম্যাচ-জেতানো ইনিংস খেলে দলকে সিরিজ জেতানোর পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও নিজেকে এক অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন পন্থ। তাঁর কিপিংয়ের যেমন উন্নতি হয়েছে তেমনই ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন। বিশেষ করে চাপের মুখে তাঁর পাল্টা প্রত্যাঘাতের রাস্তা বেছে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং চুরমার করে দিয়েছে বিপক্ষের সব পরিকল্পনা।

নজরকাড়া স্ট্রাইক রেট

নজরকাড়া স্ট্রাইক রেট

এক বছরেরও বেশি সময় পর ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজে ৫০ ওভারের ফরম্যাটে সুযোগ পান পন্থ। প্রথম ম্যাচে শ্রেয়স আইয়ার চোট পাওয়ার পর প্রথম একাদশে আসেন পন্থ। দ্বিতীয় ম্যাচে কেরিয়ারের সেরা ৪০ বলে ৭৭ রান করেন। তৃতীয় তথা সিরিজ নির্ণায়ক ম্যাচে সেই রানও টপকে করেন ৬২ বলে ৭৮। ২ ম্যাচে ১৫৫ রান। দুটি ম্যাচ মিলিয়ে পন্থের স্ট্রাইক রেট ১৫২। সবচেয়ে বড় কথা যখন ভারতের দ্রুতগতিতে রান তোলা প্রয়োজন ছিল, সেই সময় নেমে দলের আস্থার মর্যাদা দেন পন্থ। ১১টি ছক্কা মেরেছেন, চার মেরেছেন ৮টি।

ইনজির প্রশংসা

ইনজির প্রশংসা

পন্থের প্রশংসা করে ইনজামাম বলেন, কী অসাধারণ ক্রিকেটার! তাঁকে দেখে যতটা ভালো খেলবেন বলে মনে হয় তার চেয়েও ভালো খেলছেন। অনেক দিন বাদে এমন ক্রিকেটার দেখলাম। ভারতের অস্ট্রেলিয়া সফর থেকে আমি পন্থের দিকে নজর রেখেছি। তাঁকে দেখে মনেই হয়নি চাপের মুখে ব্যাটিং করছেন বলে। চোটের কারণে যখন দলে বেশ কয়েকজন সিনিয়রও ছিলেন না, তখনও এফোর্টলেস, নিজের স্বাভাবিক ব্যাটিং করে গিয়েছেন পন্থ। মাঝের ওভারগুলিতে তাঁর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না যে ভারতের কোনও উইকেট পড়েছে বা ভারত অস্ট্রেলিয়ার মাটিতে খেলছে।

ফারাক গড়লেন পন্থ

ফারাক গড়লেন পন্থ

নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে ইনজামাম বলেন, আগে ডাউন আন্ডারে ভালো ক্রিকেটারদেরও সমস্যায় পড়তে হতো। কিন্তু পন্থ সেই বিষয়কে অগ্রাহ্য করেছেন। সত্তরের দশকে যেমন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাকিদের ফারাক গড়ে দিতেন তেমনই পন্থ ভারত ও ইংল্যান্ডের মধ্যে ফারাক গড়ে দিলেন। পন্থকে ব্যাটিং অর্ডারে চারে তুলে আনার বিরাট কোহলির সিদ্ধান্তের প্রশংসা করে ইনজামাম বলেন, তৃতীয় ম্যাচের উইকেটে স্পিনারদের খেলা সহজ ছিল না। বিরাট কোহলি যেভাবে মঈন আলির বলে বোল্ড হন সেটাতেই তা স্পষ্ট। তা সত্ত্বেও পন্থ ১০০-র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে গিয়েছেন। রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলির মতো সিনিয়রদের হারিয়ে ভারত চাপে ছিল। কিন্তু তা কাটিয়ে দিলেন পন্থ একাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+