Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোতেরায় ইংল্যান্ড শেষ ২০৫ রানে, অক্ষরের চার উইকেট, দিনের শেষে ভারত ২৪/১

আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফের টস জিতে ফায়দা তুলতে ব্যর্থ ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে যায় জো রুটের দল। সর্বাধিক ৫৫ রান করেন বেন স্টোকস। ড্যান লরেন্স আউট হন ৪৬ রানে। টানা তিন ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার পর আজও প্রথম ইনিংসে চার উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল। রবিচন্দ্রন অশ্বিন তিনটি, মহম্মদ সিরাজ দুটি ও ওয়াশিংটন সুন্দর একটি উইকেট পেয়েছেন। এরপর খেলতে নেমে স্কোরবোর্ডে কোনও রান ওঠার আগেই প্রথম ওভারের তৃতীয় বলে শূন্য রানে জেমস অ্যান্ডারসনের বলে লেগ বিফোর হন শুভমান গিল। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর এক উইকেটে ২৪। চেতেশ্বর পূজারা ১৫ ও রোহিত শর্মা ৮ রানে ক্রিজে আছেন।

টস হারলেও রাশ বিরাটদের হাতে

টস হারলেও রাশ বিরাটদের হাতে

আজ ফের টস হারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যদিও ম্যাচ যত এগিয়েছে ততই ম্যাচের রাশ শক্ত হাতে ধরেছে ভারত। জশপ্রীত বুমরাহর পরিবর্তে ভারত এই ম্যাচে প্রথম এগারো ফেরায় মহম্মদ সিরাজকে। ইংল্যান্ডের প্রথম একাদশে দুটি পরিবর্তন হয়। জোফ্রা আর্চারের পরিবর্তে ড্যান লরেন্সকে এনে ব্যাটিংয়ে গভীরতা বাড়াতে চেয়েছে ইংল্যান্ড। এ ছাড়াও স্টুয়ার্ট ব্রডকে বসিয়ে স্পিনার ডম বেসকে খেলাচ্ছে জো রুটের দল।

ওপেনাররা ব্যর্থ

ওপেনাররা ব্যর্থ

টস জেতার ফায়দা তুলতে প্রথম ইনিংসে বড় রান করাই লক্ষ্য বলে জানিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। যদিও সেই পরিকল্পনা ধাক্কা খায় ওপেনাররা আবারও ব্যর্থ হওয়ায়। দুই ওপেনারকেই ফেরান অক্ষর প্যাটেল। নিজের প্রথম ওভারেই তিনি প্রথমে ফেরান ডম সিবলিকে। সোজা বলে সিবলি লেগ বিফোর হন ২ রানে। ইংল্যান্ডের স্কোর তখন ১০। দলের ১৫ রানের মাথায় জ্যাক ক্রলি অক্ষরকে তুলে মারতে গিয়ে মহম্মদ সিরাজের হাতে ধরা পড়েন। তিনি করেন ৯। ১৫ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড।

সিরাজের জোড়া ধাক্কা

সিরাজের জোড়া ধাক্কা

প্রথম ঘণ্টায় দুই উইকেট হারায় ইংল্যান্ড। প্রথম জলপানের বিরতির পর প্রথম বলেই জো রুট মহম্মদ সিরাজের বলে লেগ বিফোর হন। ইংল্যান্ডের তৃতীয় উইকেট পড়ে ৩০ রানের মাথায়। এরপর দলের রান টানতে থাকেন জনি বেয়ারস্টো ও বেন স্টোকস। লাঞ্চের পর বেয়ারস্টোকেও লেগ বিফোর করেন সিরাজ। ব্যক্তিগত ২৮ রান করে দলের ৭৮ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন বেয়ারস্টো।

স্টোকস সুন্দর-শিকার

স্টোকস সুন্দর-শিকার

চাপ কাটাতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পন্থাই বেছে নেন বেন স্টোকস। ৩০ রানে ৩ উইকেট পড়ার বেন স্টোকস ব্যাট করতে নামেন। এরপর সিরাজ স্টোকসকে বল করতে গিয়ে ম্যাচের ১৩ ওভারের শেষ বলে বাউন্সার দেন। ওভার শেষে বেন স্টোকস সিরাজকে উদ্দেশ করে কিছু বলেন বলে অভিযোগ। যদিও তাতে পাত্তা না দিয়ে নিজের জায়গায় চলে যান সিরাজ। তবে এগিয়ে আসেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মাঠের মধ্যেই বিরাটের সঙ্গে স্টোকসের কিছুটা সময় কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যায়। যদিও সময়মতো এগিয়ে গিয়ে দুজনকেই সরিয়ে দেন আম্পায়ার নীতীন মেনন ও বীরেন্দ্র শর্মা। তাঁদের ভূমিকার প্রশংসা করে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর, সঠিক সময়ে আম্পায়াররা যথাযথ পদক্ষেপ করেছেন। নাহলে বিষয়টা আরও বাড়তে পারতো। চেন্নাইয়ে প্রথম টেস্টে ৮২ রান করার পর এদিন তিনি ২৪তম টেস্ট অর্ধশতরান পূর্ণ করেন। যদিও ৫৫ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে লেগ বিফোর হন স্টোকস। দলের ১২১ রানের মাথায়।

সিরাজের প্রশংসা

সিরাজের প্রশংসা

অক্ষর প্যাটেল দারুণ ছন্দে আছেন। তবে ফের টেস্ট দলে ফিরেই বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ। তাঁর বাউন্সার মাঝেমধ্যেই সমস্যায় ফেলছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। সুনীল গাভাসকর বলেন, প্রতি ম্যাচেই উন্নতি করছেন সিরাজ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উমেশ যাদব অনেকদিন খেলেননি। চোট সারিয়ে ফিরেছেন। ফলে সিরাজকে খেলানো এদিন ভারতের সঠিক সিদ্ধান্ত। টস জেতার পর দলের এমন ব্যাটিং পারফরম্যান্সে হতাশ ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার গ্রেম সোয়ানও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+